খুব সাধারন একজন মানুষ। একবার এফবিআই এজেন্ট দিয়ে তাকে বিমানবন্দর থেকে পাকড়াও করে হোয়াইট হাউসে নিয়ে আসা হলো।কোন কারন দর্শানো ব্যতিরেকে তাকে ধরে আনা হলো সোজা হোয়াইট হাউসের অন্যতম সুরক্ষিত কামরায়। পরে বিশাল পর্দা উন্মোচন। হঠাৎ প্রেসিডেন্ট,ফার্স্টলেডি,মিনিস্টার্সের সমস্বরে অভিবাদন.....হ্যাপি বার্থডে টু ইউ....হ্যাপি........ইউ। তিনি আর কেউ নন,তিনি ডঃ ইউনুস। দিস ক্যান অনলি হ্যাপেনস টু হিম। আজ বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ীর জন্মদিন। হ্যাপি বার্থডে স্যার।
বিজ্ঞ সমালোচকদের বলি, তিনি দেশের সম্মান যে পর্যায়ে নিয়ে গেছেন,নারীদের স্বাবলম্বি হতে যতটুকু করেছেন তার কত শতাংশ বা নিযুতাংশ আপনি বা আপনার নেতা করতে পেরেছে। কিন্তু আপনি কি-বোর্ড ভেঙে কথার ফুলঝুরি ছুটিয়েছেন,আপনার নেতার কথার জোয়ারে ভেসে গেছে লক্ষ কোটি বিনিয়োগকারির শেষ সম্বল। ডঃ ইউনুস দেশে-বিদেশে যতগুলো এওয়ার্ড পেয়েছেন, সেগুলোকে পাশাপাশি রেখে যদি বলা হয় এক নিঃশ্বাসে দৌড় দিয়ে এগুলো কভার করে আসেন, তারপর শুনব আপনার সমালোচনা। আমার দৃঢ় বিশ্বাস যে মাঝপথে দম বন্ধ হয়ে পটল তুলবেন। বন্যা,ক্ষরা দিয়ে নয় এখন বিদেশে বাংলাদেশ পরিচিত ডঃ ইউনুস আর তার কৃতিত্ব দিয়ে।এজন্য আজ কিছু মানুষের ঘুম হারাম হয়ে গেছে হিংসায়। কিন্তু কেন? আসুন, সম্মান পেতে আগে সম্মান করতে শিখি.....
(হাইলাইটেড অংশটুকু ব্লগার তোমাদোচির লেখা থেকে ধার করা।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



