somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টিবিলাস: ডিজিটাল ভার্সন

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যুগে যুগে কবি সাহিত্যিকেরা বৃষ্টি নিয়ে অসাধারন সব লেখা, কবিতা, গান লিখে গেছেন। ঘরে বসে বাড়ির বারান্দা,জানালায় বা গ্রামের প্রকৃতির রোমান্টিক সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে তারা এসব লিখেছিলেন। তারা হয়তো ডুবে যাওয়া কোন শহর দেখেননি বা দেখলেও আমাদের মত আমজনতার মত ভুক্তভোগী হননি। তাছাড়া তাদের যুগে ফেসবুকও ছিল না । সেক্ষেত্রে পাবলিকের দুর্দশায় তাদের লেখাগুলো অন্যরকম হতো হয়তো । এহেন পরিস্থিতিতে তাদের ফেসবুক স্ট্যাটাস এমনতর হতে পারত;
১.
বৃষ্টি পড়ে টাপুর টুপুর বর্ষা ওঠে হেসে
শহরের সব রাস্তা-বাড়ি বৃষ্টিতে যায় ভেসে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান
ফেসবুকে উথলে পড়ে তোমার অভিমান।
--রবীন্দ্রনাথ ঠাকুর
২.
আবার আসিব ফিরে বুড়িগঙ্গার তীরে — এই ঢাকায়
হয়তো মানুষ নয় — হয়তোবা নৌকা কিংবা সাবমেরিনের বেশে;
হয়তো রঙিন ছাতা হয়ে এই বর্ষায় ডুবে যাওয়া শহরে
কোন তরুণীর হাত ধরে একদিন আসিব এ ধরায়;
--জীবনানন্দ দাশ
৩.
যাদের জীবনে বৃষ্টি নেই,বৃষ্টিবিলাস নেই তারা অভাগা। আর যাদের জীবন বৃষ্টিময় তারা দূর্ভাগা।
--হুমায়ুন আহমেদ।
৪.
আমি বৃষ্টি দেখেছি,বৃষ্টির ছবি একেছি। আমি ভিজে ভিজে পিছলে পড়ে অনেক ভুগেছি।-অঞ্জন দত্ত।

এতো গেল মনীষিদের বানী। আমাদের মত সাধারন জনগন তাদের জ্ঞানগর্ভ চিন্তা প্রসবের জন্য কি দারুন প্লাটফর্ম এই ফেসবুক।
৬.
সব বৃষ্টিই এত রোমান্টিক হয় না, কিছু বৃষ্টি অনেক পেইনফুল হয়। যেমন; আমাদের ক্লাসের বৃষ্টি।
-- বৃষ্টির কর্তৃক ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা প্রেমিক।
৭.
পেইন আর রেইনের বিরাট সম্পর্ক আছে। যখন তুমি বিশাল পেইনের মধ্যে থাক,তোমার তোমার চোখজুড়ে নেমে আসে রেইন, আর যখন তুমি থাক রেইনে তুমি তখন আসলে আপাদমস্তক পেইনে ডুবে থাক।
--বিশিষ্ট ডিজিটাল বুদ্ধিজীবি।
৮.
যখন তুমি বৃষ্টিতে আর খুব কাছের কেউ তোমার জন্য ছাতা ধরে আছে ব্যাপারটা দারুন আর এটা অসাধারন হয় যখন সে ছাতা ফেলে তোমার হাত ধরে একটানে বৃষ্টিমূখর রাস্তায় নামিয়ে আনে।
--রোমান্টিক প্রেমিক।
৯.
বৃষ্টির সবচেয়ে চমৎকার ব্যাপার হলো যে এটা একসময় থামবে।
-- একজন আন-রোমান্টিক পাবলিক।
১০.
আজ সারাটি দিন মেঘলা আকাশ বৃষ্টি, ভেজা জামা-প্যান্ট, মোজা সব তোমাকে দিলাম।
-অফিস ফেরত বিদ্ধস্ত স্বামী।
৯. ভরসা রাখুন নৌকায়। :P -বিরোধী দলীয় রাজনীতিবিদ।
১০. তবুও ভরসা রাখুন নৌকায়। :| -সরকার দলীয় রাজনীতিবিদ।
১১. কি আর করা নৌকায় ভরসাতো করতেই হচ্ছে, কিন্তু রাস্তায় এতক্ষন দাড়িয়ে আছি নৌকা কোথায়? -জনগণ
১২. রাস্তায় রাস্তায় নৌকা চালু করা তো আর সিটি কর্পোরেশনের কাজ না।-মেয়র সাহেব।
১৩.
☂、ヽ`ヽ`、ヽ``、ヽ`ヽ`、ヽ``、ヽ`、ヽ`、ヽ`ヽ`ヽ`、、ヽ`ヽ`、ヽ``、ヽ`ヽ`ヽ`、、ヽ`ヽ`、`ヽ`、、ヽ`ヽ`、ヽ``、ヽ```、ヽ`ヽ、、`ヽ`、、`ヽ
- (১৩ নং স্ট্যাটাসটা ছিল আমার নিজের। আনলাকি। বৃষ্টিতে ধুয়ে গেছে।)
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:৩১
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলাধুলা কি পেটে ভাত দেয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৫২


যখন এই ব্লগটি লিখতে বসেছি, তখন বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে বিশাল কেলেঙ্কারি বেঁধে রয়েছে। এক শ্রেণির ভুয়া জাতীয়তাবাদীদের চক্করে পড়ে আবেগী জনগণ হাততালির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের মুখে... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সংসদ নির্বাচন: যেভাবে ভাগ হতে পারে ৩০০ আসন

লিখেছেন নতুন নকিব, ২১ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৮

২০২৬ সংসদ নির্বাচন: যেভাবে ভাগ হতে পারে ৩০০ আসন

ছবি সংগৃহিত।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক বাস্তবতার মধ্য দিয়ে। দীর্ঘ এক... ...বাকিটুকু পড়ুন

ডোগন ও সিরিয়াস নক্ষত্রমন্ডলী

লিখেছেন হুমায়রা হারুন, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৩


ধূসর সাহারা মরুভূমির পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি দেশ নাইজার। নাইজারের দক্ষিণে মালি নামক এক মালভূমিতে বাস করে ডোগন (Dogon) নামক এক জাতিগোষ্ঠী। বহুকাল আগে থেকেই স্থাপত্য আর ভাস্কর্যে... ...বাকিটুকু পড়ুন

পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত ১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮


অশান্ত মনে প্রশান্তি আনতে পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত শুনুন অথবা পড়ুন। যখন আপনার মন অশান্ত থাকবে তখন তেলাওয়াত শুনন; অবশ্যই ভালো লাগবে। মন শান্ত হবে। মনে এক ঐশরীক... ...বাকিটুকু পড়ুন

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও আন্তর্জাতিক আলোচনায়-তবে কোনো ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপনের জন্য নয়, বরং একজন আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞের নীরব প্রস্থান ঘিরে। ব্রিটিশ ব্যারিস্টার টবি... ...বাকিটুকু পড়ুন

×