somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাত্র ৭দিনে শরীর থেকে কমিয়ে পেলুন ৩ কেজি ওজন!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাড়তি ওজন নিয়ে চিন্তিত অনেকে। কিন্তু সময় নিয়ে ওজন কমানোর কাজটিও যে করতে ভালো লাগে না। শুধু ক্রাশ ডায়েটের মাধ্যমে অল্প সময়ে ওজন কমাতে পারবেন। চাইলে সাত দিনে তিন কেজি ওজন ঝরিয়ে ঝরঝরে হওয়া যায়। এর জন্য আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। একটু কঠিন এই খাদ্যাভ্যাস। তবে কঠোরভাবে পালনের মাধ্যমে কমিয়ে নিতে পারেন সপ্তাহে তিন কেজি বাড়তি ওজন



অতিরিক্ত স্থূলতা নানা রকম শারীরিক সমস্যার কারণ। স্থূলতা কমাতে বিভিন্ন কার্যকর উপায়ও আছে। বয়স, শারীরিক কাঠামো, ওজন এবং শারীরিক অন্য কোনো সমস্যা রয়েছে কি না তা জেনেই একজন পুষ্টিবিদ ঠিক করে দেন কী উপায়ে অল্প সময়ে ওজন কমাতে পারবেন। বলেন বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ।

এক সপ্তাহে তিন কেজি ওজন কমাতে খাদ্যাভ্যাস পরিবর্তনটা কম-বেশি সবাই করতে পারেন। তবে উচ্চতা, বয়স এবং ওজনের ওপর নির্ভর করে খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে।

এই সাত দিনে আপনি প্রচুর পরিমাণ পানি এবং তরল জাতীয় খাবার খাবেন। দিনে তিনবার স্যুপ অথবা সবজি এক বাটি করে। কোনো মসলা, কর্নফ্লাওয়ার, তেল, চর্বি বাদ দিয়ে চিকেন স্যুপও খেতে পারেন। সঙ্গে দুই বেলা উচ্চ প্রোটিন সাপ্লিমেন্ট পানিতে গুলিয়ে খেতে হবে।

দুপুরে খেতে পারেন শুধু বা মিক্সড সালাদ। অবশ্যই নানা রকম মসলা বাদ দিতে হবে। সকাল, দুপুর, সন্ধ্যা, রাত মিলিয়ে খেতে পারেন বিভিন্ন ফল—আম, পেঁপে, কমলা, আনারস, আপেল, তরমুজ, বাঙ্গি, জাম্বুরা, ডাবের পানি ইত্যাদি। ফলের জুস হিসেবে খেতে পারেন ২০০-২৫০ মিলি লিটার।
শুধু ডায়েট করলে হবে না।

পাশাপাশি সাঁতার কাটা বা হাঁটার মতো ব্যায়ামও করতে হবে। তবে এই ডায়েট বেশি দিন করা ঠিক নয়।

অনেক সময় দেখা যায় এ ধরনের ক্রাশ ডায়েট বেশি দিন মেনে চলতে গেলে শরীরের অভ্যন্তরীণ সমস্যা ছাড়াও বাহ্যিক সমস্যা দেখা দেয়। মাথা ঘোরা, ঘুম না হওয়া, পেট ব্যথা, পেট খারাপ হওয়া, দুর্বলতা, কাজকর্মে আগ্রহ হারানো, চেহারায় ক্লান্তির ছাপ, ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×