বাংলাদেশ নামের একখান দেশের শিক্ষামন্ত্রী একদা রোজার মাসে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করিয়াছিলেন। প্রচন্ড জ্যামের কথা বিবেচনা করিয়া তাহার সরকার এই সিদ্ধান্ত গ্রহন করিয়াছিল। ছাত্র মহল এই সংবাদে নিরতিশয় আনন্দ লাভ করিয়াছিল। কিন্তু তাহাদের বাড়া ভাতে ছাই দিতে কতিপয় শিক্ষাপ্রতিষ্ঠান কার্পণ্য করে নাই। তাহারা সরকারি সিদ্ধান্তের কথা ভুলিয়া গিয়া পোলাপাইনকে ইত্যাকার হাবিজাবি কোচিং করিতে বাধ্য করিতেছে। কিছু স্কুল কলেজ আরো একধাপ অগ্রগামী হইয়াছে। ইহারা ছেলে মেয়েদের পরীক্ষা দিতে রীতিমত বাধ্য করিতেছে। তাহাদের হাবভাব দেখিয়া মনে হয়, রোজার মাসে পরীক্ষা দিলে এমন কি হয়? পরীক্ষা শেষ করিয়া বাসায় ফিরিতে যে ছাত্রদের সন্ধ্যা হয় তাহা ইহাদের কে বুঝাইবে। বাপ-মায়ের সাথে ঘরে বসিয়া ইফতার করার সৌভাগ্য ছেলেদের খুব কম দিনই হয়।কোনো আদম সন্তান রোজা থাকিলে তাহাকে হয়তোবা বাসের ভিতর বসিয়া পানি পানে ইফতার সারিতে হয়। সেখানে তো কেউ আর তার জন্য 'খোরমা' নিয়া বসিয়া থাকে না। অতএব তাহাকে নিরুপায় হইয়া গাড়ির ভিতর ঝিম মারিয়া বসিয়া থাকিতে হয় কখন বাসায় পৌঁছাইবে সেই আশায়।এই লেখক ও সেই শ্রেণীর এক আদম সন্তান।
শিক্ষামন্ত্রীর ঘোষণা এবং কলেজীয় সিদ্ধান্ত

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।