দুইবারের প্রধানমন্ত্রী, প্রধানবিরোধী দলের নেত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, দু-পুত্রসন্তানের মা বেগম খালেদা জিয়া, এই সংবাদটা কি পড়ে দেখার সময় হবে আপনার?
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে জামায়াত-শিবিরের একটি জঙ্গি মিছিল লোহাগাড়া সদরের আমিরাবাদের ‘জমির কমপ্লেক্স’ নামের তিনতলার একটি কমিউনিটি সেন্টার অতিক্রম করছিল। এ সময় চারজন এসআই সহ ২০ পুলিশ সদস্য জমির কমপ্লেক্সের দিকে ঢুকে যান। জামাত-শিবিরের পশুরা কমিউনিটি সেন্টারের লোহার কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেয়। এর আগ মুহূর্তে টানাহেঁচড়া করে তারেকুল ইসলাম নামের এক কনস্টেবলকে নিয়ে যায় বিক্ষোভকারীরা এবং এলোপাথারী কোপাতে থাকে। মৃত্যু নিশ্চিত করতে তাঁর মাথায় লোহার খন্তা ঢুকিয়ে দেয় ।
কিন্তু এখানেই শেষ নয় ! কনস্টেবল তারেকুলকে হত্যা করার পর শিবিরের জঙ্গিরা জমির কমপ্লেক্সের ফটকে তালা ঝুলিয়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে ভবনে আগুন ছড়িয়ে পড়লে অবরুদ্ধ ১৯ পুলিশ সদস্যও পুড়ে অঙ্গার হয়ে যাবার উপক্রম হয় । বেতারে তাদের অবস্থান জেনে আরও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করতে সমর্থ হয়। অল্পের জন্য বেচে যায় আরও ১৯ জন পুলিশ সদস্য।
এরপরও আপনি বললেন যে পুলিশই 'সাধারন মানুষ' কে মারছে , গনহত্যা চালাচ্ছে ! এই তারেকুল যদি আপনার আদরের তারেক হতো কিংবা পুড়ে অঙ্গার হতে যাওয়া ঐ ১৯ জনে পুলিশ সদস্যের মধ্যে যদি আপনার কোকো থাকতো, তবুও কি আপনি এই কথা বলতে পারতেন? এরপরও কি পারতেন এরকম নগ্নভাবে জামাত-শিবিরের পক্ষ নিতে ? কি জানি পারতেনও হয়তো, কারণ বিবেক নামের জিনিষ টি তো আপনি অনেক আগের ত্যাগ করেছেন, মায়া-ভালবাসা নামক অনুভূতিগুলো অনেক আগেই আপনি মুছে ফেলেছেন । ম্যাডাম কি এখনও রাতে ঘুমাতে পারেন ? ৭১ এর শহীদদের আত্নাগুলোর কান্না কি আপনার সুখনিদ্রার কোনও অসুবিধা করে না ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

