somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কামনা জাগানো হোটেলে বিশ্বনেতারা!

২০ শে জুন, ২০১২ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেক্সিকোর লস কাবোসে এ সপ্তাহে অনুষ্ঠিত হলো জি-২০ সম্মেলন। সম্মেলনের সাফল্য-ব্যর্থতা নিয়ে এখন গোটা বিশ্বে চুলচেরা বিশ্লেষণ হবে, বিতর্ক হবে—বলার অপেক্ষা রাখে না। কিন্তু সাফল্য-ব্যর্থতা নয়, সম্মেলনে অংশ নিতে গিয়ে বিশ্বনেতারা যে হোটেলে ছিলেন, সবার আগে বিতর্ক শুরু হয়েছে সেটা নিয়ে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জি-২০ সম্মেলনে অংশ নিতে গিয়ে যৌন-কামনা উদ্রেক করে এমন হোটেলে থেকেছেন বিশ্বনেতারা। হোটেলটি সম্মেলনস্থল থেকে মাত্র কয়েক শ গজ দূরে। এখানে পোশাক পরা বাধ্যতামূলক নয়। আগত অতিথিদের সঙ্গী বা অন্যদের সঙ্গে ইচ্ছামতো ফুর্তি করতে উত্সাহ দেয় হোটেল কর্তৃপক্ষ। আরেকটি তথ্য জেনে রাখুন। কেউ চাইলেই এই হোটেলে থাকতে পারেন না। এখানে সঙ্গী নিয়ে যাওয়া বাধ্যতামূলক!
খবরে বলা হয়, বিশ্বনেতাদের উপস্থিতির কারণে হোটেলের চারপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। বাড়তি নিরাপত্তা থাকায় সুবিধাটা একটু বেশিই হয়েছিল সবার! অনেকটা অবকাশ যাপনের মতো আনন্দ-ফুর্তি করেন অতিথিরা।
হোটেলের ১৯ বছর বয়সী অভ্যর্থনা কর্মী ঝাক্সিরি রয়টার্সকে জানান, বাইরে কড়া নিরাপত্তা থাকায় অতিথিরা নিজেকে আরও নিরাপদ মনে করেছিলেন।
ঝাক্সিরি বলেন, এখানে প্রথম রাতে নেতারা সবাই বেশ স্বাচ্ছন্দ্যে ছিলেন। দ্বিতীয় রাতে সঙ্গীদের সঙ্গে মিলিত হন তাঁরা। তৃতীয় বা চতুর্থ রাতে জামা-কাপড় খুলে সুইমিং পুলে নামতে শুরু করেন তাঁরা। এরই মধ্যে নতুন পরিবেশের সঙ্গে বেশ ভালো খাপ খাইয়ে নিয়েছেন সবাই।
এবারের সম্মেলনের উদ্দেশ্য ছিল ঋণ-সংকট কমিয়ে আনা ও বিশ্ব অর্থনীতি সবল অবস্থায় ফিরিয়ে আনা। সম্মেলনে বিশ্বনেতারা ইউরো জোনে ঋণ-সংকট কাটাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে ইউরোপের প্রতি আহ্বান জানান বিশ্বনেতারা। ইউরো জোনের এই সংকটকে ‘বিশ্ব অর্থনীতির জন্য একক বড় ঝুঁকি’ বলেও আখ্যা দেওয়া হয়।
১৮-১৯ জুন অনুষ্ঠিত এই জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজো, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার, বিশ্বব্যাংকের প্রধান রবার্ট জোয়েলিক, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিএ) প্রধান প্যাসকেল লেমি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসার মতো বিশ্বনেতারা অংশ নেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×