কিছু মানুষের মৃত্যু সংবাদে হৃদয়ে রক্তক্ষরণ হয়। আপনজন নয়, দূর আকাশের তারা- তারপরও মনে হয় কত আপন! আমার জীবনের একটা অংশে মজে ছিলাম বইয়ে- আরেকটা অংশে সিনেমায়! কিভাবে শুরু হল মনে নেই তবে উত্তম কুমার ও সুচিত্রা সেনের সিনেমার অন্ধভক্ত ছিলাম একটা সময়! উত্তম-সুচিত্রা জুটির খুব কম ছবি আছে যেটা হয়ত দেখিনি। এত ভাল লাগত এই জুটির সিনেমা সেটা আসলে বলে বোঝানো যাবে না। উত্তম কুমার সেই কবে আমাদের শৈশবে চলে গিয়েছেন তারপরও ভাবলে খারাপ লাগে! আর সুচিত্রা সেন এই দুদিন আগেও বেঁচে ছিলেন- এখন নেই! ভাবলে বুকটা মোচড় দিয়ে ওঠে! আমার মত কোটি কোটি ক্ষুদ্র মানুষের স্মৃতিতে সুচিত্রা সেন থেকে যাবেন আজীবন, আসলে ভুলতে চাইলেও কি ভোলা যাবে? সুচিত্রা সেন- সঞ্জীব কুমারের আঁধি সিনেমার একটি গান শেয়ার করলাম-
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন
ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন
মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন