somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্লাসে অনুপস্থিত থাকার অন্য রকম এক শাস্তি!

১৪ ই জুন, ২০১১ রাত ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্লাসে অনুপস্থিত থাকার কারণে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে অন্য রকম এক শাস্তি! গতকাল সোমবার চুয়েটের তড়িৎ কৌশল বিভাগের প্রথম বর্ষের প্রায় ৩০ জন শিক্ষার্থী শাস্তি হিসেবে ব্যানার নিয়ে ক্যাম্পাসে স্লোগানসহ মিছিল করেন। ব্যানারে এবং মিছিলের স্লোগান ছিল, 'করেছি ক্লাস কামাই, শাস্তি মোদের দাওয়াই'। মিছিল শেষে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলম শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. এম শামসুল আলম কালের কণ্ঠকে বলেন, 'অল্প বয়সে শিক্ষার্থীরা মা-বাবার সংস্পর্শে থাকে। আর বড় হয়ে বেশির ভাগ সময় তারা শিক্ষকদের সংস্পর্শে থাকে। তাই শিক্ষক ও অভিভাবক পরস্পরের পরিপূরক। শিক্ষাব্যবস্থার ত্রুটির কারণে শিক্ষার্থীদের মনের মধ্যে এক ধরনের ময়লা বাসা বেঁধেছে, ক্লাসের প্রতি তারা অনেক বেশি অমনোযোগী হয়ে পড়ছে। তাদের মন থেকে ময়লা দূর করার জন্য একটা ভিন্নধর্মী প্রচেষ্টা দরকার, যাতে তারা মনের গভীর থেকে পরিশুদ্ধ হতে পারে। মিছিল করার মাধ্যমে তাদের মধ্যে সেই উপলব্ধিই জেগে উঠেছে। তারা পরিশুদ্ধ হয়েছে এবং আমি তাদের ফুল দিয়ে বরণ করেছি।'
মিছিলে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, 'ক্লাস না করার জন্য এ ধরনের শাস্তি এই প্রথম, ব্যানারসহকারে মিছিলে অংশ নিয়ে ভালো লাগছে। স্যারও পরে আমাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। আমরা এখন থেকে নিয়মিত ক্লাস করার সংকল্প করেছি।'
গতকাল শিক্ষার্থীদের মিছিল ক্যাম্পাসের গোলচত্বর ও আশপাশের এলাকা প্রদক্ষিণের পর তড়িৎ কৌশল বিভাগে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, চুয়েটে হরতালের মধ্যে সব ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১১ রাত ৩:২১
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×