somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাফর ইকবাল স্যারেকে কি আমরা দেশ থেকে তাড়িয়ে দেব?

০৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলোর প্রতিষ্ঠাবর্ষির্কী উপলক্ষে গত ৪ নভেম্বরর পত্রিকায় তরুণ প্রজন্মকে নিয়ে মুহম্মদ জাফর ইকবাল স্যারের একটি লেখা প্রকাশিত হয়। লেখাটির শিরোনাম ‘ওদের নিয়ে কেন স্বপ্ন দেখব না?’। জাফর ইকবাল স্যারের লেখার বিষয় কি ছিল, কেন ছিল সে সব নিয়ে বিকল্প ধারার মাধ্যম ব্লগ ও ফেসবুকে ব্যপক আলোচনা ও সমালোচনা হচ্ছে। মৌলবাদীরা তাঁর লেখার কিছু অংশের তীব্র বিরুধীতা করে মানহানিকর বিভিন্ন লেখা পোস্ট করেছে। বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় একজন লেখককে নিয়ে ব্লগ ও ফেসবুকে দুটি বিরোধী পক্ষ তৈরী হয়েছে। একদল স্যারের পক্ষে ও অপর দল বিপক্ষে। জাফর ইকবাল স্যারের লেখাটিকে কেন্দ্র করে এই দু দলের বিতর্কের রেশ ক্রমেই ছড়িয়ে পড়ছে এবং তীব্র হচ্ছে। ব্লগে লেখার স্বধীনতা তুলনামূলক অনেক বেশি থাকায় অধিকাংশ লেখার বিষয়বস্তু এখন ব্যক্তি আক্রমনের দিকে গড়িয়েছে। জাফর ইকবাল স্যারের মেয়ে ইয়েশিমকে এর মধ্যে জরানো হয়েছে। বিভিন্ন ব্লগ ও ফেসবুকে ছবিসহ মানহানিকর বক্তব্য পোস্ট করা হয়েছে।
এ কথা আমাদের স্বীকার করতেই হবে জাফর ইকবাল স্যার দেশের বিভিন্ন সংকটে দেশের মানুয়ের পাশে এসে দাঁড়িয়েছেন, দেশের জন্য অনেক কাজ করেছেন, তরুণ প্রজন্মকে নিয়ে তিনি ভাবেন। মৌলবাদীরা অনেক কথা বলেন। সত্যি কথা এটাই যে জাফর ইকবাল স্যার আমেরিকায় বেল ল্যাবরেটরীতে কাজ করার সুযোগ পেয়েও দেশে ফিরে এসেছিলেন। তিনি সেখানেই সরা জীবন কাটিয়ে দিতে পারতেন। নিজের পরিশ্রম, অধ্যবসায় দিয়ে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা আমাদের দেশের দিকে তাকাই। সহজেই দূর্নীতিতে শীর্ষ অবস্থানটি দখল করে। এ দেশে বুদ্ধিমান,সৎ, জ্ঞানী ও পরিশ্রমী মানুয়ের অভাব আছে। উদ্যমী মানুষের অভাব আছে। স্বপ্ন দেখতে জানে এমন মানুষেরও অভাব আছে।
কোন অজানা কারণে এই ব্যক্তিটিই এখন কিছু মানুষের ঈর্ষার শিকার। তাঁকে দেশ থেকে তাড়িয়ে না দিলেই নয়! দেশের জ্ঞানী ও সম্মানী মানুষদের মানহানি করাটা এখন একটা সাধারণ ব্যপার হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে ড. ইউনুস কে নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেছে। আর এখন জাফর ইকবাল স্যারকে আমরা বিতর্কিত করছি। একজন লেখকের অসংখ্য লেখা থাকে। কোন একটি নির্দিষ্ট লেখা অথবা একটি লেখার কিছু অংশের সাথে কারও কারও মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে লেখকে ও তাঁর পরিজনদেরকে জড়িয়ে মানহানিকর ছবি ও বক্তব্য প্রচার করতে হবে? ইসলাম একটি শান্তির ধর্ম। অপপ্রচার, গীবত এই ধর্মে নিষিদ্ধ। জাফর ইকবাল স্যারের যে লেখাটি পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটি অনেকে না পড়েই বিতর্ক শুরু করে দিয়েছে। যারা লেখাটিকে কেন্দ্র করে ব্লগগুলোতে আপত্তিজনক বিভিন্ন পোস্ট দিচ্ছেন তারা কেউ কিন্তু বলছেন না লেখাটির কোন অংশে তাদের আপত্তি, কেন আপত্তি। লেখাটি নিয়ে আদৌ বিতর্কের কিছু আছে কিনা সেটি কেউ চিন্তা করছেন না। আমরা আর কবে শিখব? একজন জ্ঞানী ও সম্মানী মানুষকে নিয়ে কটুক্তি করার আগে আমাদের অনেক কিছু চিন্তা করা উচিৎ। এভাবে চলতে থাকলে একসময় দেখব তাঁরা আমাদের থেকে দূরে সরে যাবেন। বাল্যশিক্ষায় পড়েছিলাম মানির অপমান বজ্রপাত এর সামিল। স্বাধীনতা যুদ্ধে আমরা অনেক বুদ্ধিজিবীকে হারিয়েছি। সে ধকল বোধ করি এখনও কাটিয়ে উঠতে পারিনি। অন্তঃসার শুন্য এ জাতির প্রকৃত ভল-মন্দ বোধ কখনই জেগে উঠেনি। একটা কথা আছে বাঙ্গালী দাঁত থাকতে দাঁতের মর্যদা বোঝেনা। কোন কিছু হারারনোর পরই আমরা বুঝি সেটার মূল্য কত ছিল।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৭
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×