somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টরন্টো ক্রিস্টমাস মার্কেটে ভালোলাগা কিছু মুহূর্ত

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৯ ডিসেম্বর, ২০১৫, বুধবার
ব্রডভিউ সাবওয়েস্টেশন থেকে ৫০৪ স্ট্রীটকারে উঠে যখন ডাউনটাউন টরন্টোর ট্রিনিট্রি স্ট্রীটে এসে নামলাম, তখন বেলা প্রায় সাড়ে বারোটা বাজে। গন্তব্য টরন্টো ডিস্টিলারী ডিস্ট্রিক্ট এর ক্রিস্টমাস মার্কেট। প্রথমে 'ডিস্টিলারী ডিস্ট্রিক্ট' নাম শুনে আমি নিজেও একটু অবাক হয়েছিলাম। পরে এ ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এই জায়গাতেই ১৮৩২ সালে The Gooderham and Worts Distillery প্রতিষ্ঠিত হয় যা ১৮৬০ সালের শেষ নাগাদ পর্যন্ত বিশ্বের বৃহত্তম অ্যালকোহল (হুইস্কি) প্রস্তুতকারী এবং শোধনাগার হিসেবে পরিচিত ছিল।

পঞ্চান্ন, মিল স্ট্রীটে যখন পায়ে হাঁটা পথে পৌঁছালাম, তখনই বুঝতে পারলাম এই 'ডিস্টিলারী ডিস্ট্রিক্ট' জায়গাটিতে প্রাচীন ইউরোপের একটা চমৎকার ফ্লেভার আছে। টরন্টো ক্রিস্টমাস মার্কেট এই বিখ্যাত 'ডিস্টিলারী ডিস্ট্রিক্ট' -এই অবস্থিত।



এবছর ২০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত টরন্টো ক্রিস্টমাস মার্কেট-এর কার্যক্রম চলবে। মঙ্গল থেকে শুক্রবার দুপুর ১২ টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মার্কেটে ফ্রি ঘোরা গেলেও এবছর শনি আর রবিবারে ৫ ডলার করে এন্ট্রি ফি রেখেছে কর্তৃপক্ষ। সোমবার মার্কেট বন্ধ।


রাস্তার পাশে দোকানীরা পসরা সাজিয়ে বসেছে।


পায়ে হাঁটা পথে ওপেন এয়ার মার্কেটের ভেতরের দিকে চলেছি


আর অল্প গেলেই বিশাল এক ক্রিস্টমাস ট্রি এর দেখা মিলবে


ক্রিস্টমাস ট্রি


পায়ে হাঁটা পথ


ফ্রেঞ্চ ভাষায় merci শব্দের অর্থ ধন্যবাদ


ঘুরতে ঘুরতে ঢুকলাম এক চকোলেটের দোকানের ভেতর


চকোলেটের দোকানের ভেতরে


চকোলেটের দোকানের ভেতরে


চকোলেটের দোকানের ভেতরে


লাইনে দাঁড়িয়ে কিনে নিলাম কিছু মজাদার চকোলেট

আনুমানিক ১৪০০ সালের দিকে জার্মানীতে বড়দিন বা ক্রিস্টমাসের আগে 'ক্রিস্টমাস মার্কেট' প্রথা শুরু হয়। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন স্থানে এই 'ক্রিস্টমাস মার্কেট' চালু হয়। টরন্টোর 'ক্রিস্টমাস মার্কেট' এবছর তার ৫ম বর্ষে পদার্পণ করলো। এই মার্কেটটি অনেকটা জার্মান স্টাইল 'ক্রিস্টমাস মার্কেট'-এর আদলে তৈরি। মূলত স্থানীয় পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে রাস্তার পাশে দোকানীরা তাদের দোকান সাজিয়ে বসেন। এসব দোকানগুলোতে খাবার আর দেশীয় হাতে তৈরি পণ্য ছাড়াও ক্রিস্টমাস গিফট আইটেমের ছড়াছড়ি দেখলাম।


এই মঞ্চে প্রতিদিন ওপেন এয়ার শো হয়

ক্রিস্টমাস মার্কেটের ভেতরের আরও কিছু ছবি:










কানাডাতে 'পুটিন' একটি জনপ্রিয় খাবার। ফ্রেঞ্চ ফ্রাই-এর মধ্যে পুটিন গ্রেভি আর চিজ দিয়ে এই পুটিন বানানো হয়।


















বাচ্চাদের জন্যে মার্কেটের ভেতরে বিনোদনের ব্যবস্থা রয়েছে



হাতে তৈরি এসব চমৎকার শো পিসের দামটাও আগুনের মতোই




ঘুরতে ঘুরতে এসে পড়লাম সান্তা ক্লজের বাড়িতে


সান্তা ক্লজের বাড়ি








লিণ্ড এর চকোলেটের আউটলেটে দেখলাম জনপ্রতি ৩ টা করে ফ্রি চকোলেট দিচ্ছে। কাজেই দেরী না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম লোভনীয় চকোলেটের আশায়।



এই ভদ্রমহিলা পুলিশের মতো চকোলেরে পাশে দাঁড়িয়ে আছেন যেন কেউ ৩ টার বেশি চকোলেট নিতে না পারে


লিণ্ডরের চকোলেটের অনেক দাম। তাই ফ্রি-তে চকোলেট পেলে কানাডিয়ান মানুষজনও ঠাণ্ডার মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকে চকোলেটের আশায়

ফ্রি চকোলেট পেতে খুব একটা দেরী হলোনা। লোভনীয় মজাদার চকোলেটগুলো পকেটস্থ করে পড়ন্ত বিকেলে বাসায় ফেরার পথ ধরলাম।

তথ্যসূত্র:
view this link
view this link
view this link
view this link
view this link
view this link
view this link
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×