somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাইড টরন্টো ফেস্টিভ্যাল

১২ ই জুন, ২০১৮ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



টরন্টো শহরের অন্যতম প্রধান উৎসব 'প্রাইড টরন্টো' যে স্থানটিকে কেন্দ্র করে উদযাপিত হয়, তার খুব কাছেই আমি থাকি। প্রতিবছর জুন মাসে ডাউনটাউন টরন্টো'র এই এলাকাতে যেন মানুষের ঢল নামে। নানা বর্ণের মানুষ এই উৎসবে যোগ দেন যারা lesbian, gay, bisexual, and transgender (LGBT) বলেই পরিচিত। শুধু তাঁরাই নন বরং কানাডা'র উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ - এরাও এই উৎসবে যোগ দিয়ে LGBT মানুষদের সাথে একাত্বতা ঘোষণা করেন।

'প্রাইড টরন্টো' উৎসবটি পৃথিবীর বৃহত্তম 'গে' প্রাইড ফেস্টিভ্যাল। এই উৎসবে অনেক ইভেন্ট থাকে যার মধ্যে উল্লেখযোগ্য হলো Dyke March, Trans March এবং Pride Parade. ডাউন টাউন টরন্টো'র চার্চ এবং ওয়েলেসলি ভিলেজ এই প্রাইড টরন্টো'র কেন্দ্রস্থল। শহরের অন্যতম ব্যস্ত জায়গা ইয়াং স্ট্রীট, জেরাড স্ট্রীট এবং ব্লুর স্ট্রীটের ওপর দিয়ে নাচ, গান আর আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে প্যারেড অনুষ্ঠিত হয়।

'প্রাইড টরন্টো' মূলত: একটি অলাভজনক প্রতিষ্ঠান। বিগত বছরগুলোতে এই প্রাইড অনুষ্ঠানটি জুন মাসে সাত থেকে দশদিন অনুষ্ঠিত হতো। সাধারণত: জুনের শেষ সপ্তাহে জমকালো প্যারেড অনুষ্ঠানের মধ্যে দিতে শেষ হতো মূল অনুষ্ঠানটি। দু'হাজার ষোল থেকে জুনের প্রায় পুরো মাস জুড়েই এই অনুষ্ঠানটি চলে।



'প্রাইড টরন্টো' অর্গানাইজেশনের প্রধান নির্বাহী বর্তমানে অলিভিয়া নূয়ামা। তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ম্যাথু চ্যানটেলয়েসের স্থলে অভিষিক্ত হন। ম্যাথু ২০১৫ থেকে ২০১৬ পর্যন্ত এই অর্গানাইজেশনের দায়িত্বে ছিলেন।

কত মানুষ হয় এই প্রাইডে? সঠিক সংখ্যা জানা আদৌ সম্ভব না হলেও পাঁচ লক্ষ থেকে এক মিলিয়ন ছাড়িয়ে যায় প্রাইডের অনুষ্ঠানগুলোতে। আর অনুষ্ঠানের মূল আকর্ষণ যে 'প্রাইড প্যারেড', সেখানে কম করে হলেও এক লক্ষ লোকের সমাগম ঘটে। নর্থ আমেরিকার অন্যতম বৃহৎ এই ফেস্টিভ্যালের প্যারেড অনুষ্ঠানে আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয় মানুষের পায়ে হেঁটে চলাচলের জন্যে।

প্রাইড টরন্টোর শুরুটা ছিল ১৯৮১ সালে। বর্তমান পুলিশ প্রধান বিল ব্লেয়ার এই প্রাইড টরন্টোতে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেন। তাঁর সাথে সর্বদলীয় রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ, ফেডারেল এবং প্রভিন্সিয়াল ক্যাবিনেট মন্ত্রী এবং টরন্টো মেয়রও অংশ নেন।

প্রতিবছর প্রাইড টরন্টো'র একটি থিম থাকে । যেমন: "Fearless" (2006), "Unstoppable!" (2007), "Unified" (2008), এবং "Can't Stop. Won't Stop." (2009). এ বছরের প্রাইড টরন্টোর থিম হলো: 35 Years of AIDS Activism.

আর মাত্র দু'দিন পরেই অর্থাৎ ১৪ জুন থেকে শুরু হতে যাচ্ছে নর্থ আমেরিকার অন্যতম বৃহত্তম lesbian, gay, bisexual, and transgender (LGBT) মানুষগুলোর উৎসব প্রাইড টরন্টো। জুন মাসের ১ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত এই অনুষ্ঠানটি টরন্টোতে অনুষ্ঠিত হবে।

সূত্র: Click this link
ছবি সূত্র: গুগল
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৮ রাত ১১:৪১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×