somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানাডার জব অফার: যাচাই করবেন যেভাবে

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইমিগ্রেশনের জন্যে কানাডা থেকে একটি ভ্যালিড জব অফার থাকলে কেমন হতো? কিংবা কানাডায় ওয়ার্ক পারমিট ভিসাতে সহজে যেতে পারলেই বা কেমন হতো? নিঃসন্দেহে দারুণ হতো ব্যাপারগুলো!

প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে আমরা এ ধরণের চটকদার বিজ্ঞাপন হরহামেশাই দেখছি। কিছু অসাধু ব্যবসায়ী কোন কানাডিয়ান কোম্পানী থেকে জব অফরের নামে প্রতিনিয়ত ইমিগ্রেশন প্রত্যাশীদের ধোঁকা দিয়ে আসছে। জব অফারের সত্যতা যাচাইয়ে স্বশরীরে কানাডা গিয়ে সেটি দেখা সম্ভব হয় না তাই ফাঁদে পা দেওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। আর ভুয়া জব অফারের দিয়ে কেউ যদি পার্মানেন্ট রেসিডেন্স-এর জন্যে আবেদন করেন, তাহলে মিথ্যা তথ্য সরবরাহের দায়ে আবেদনকারী নূন্যতম পাঁচ বছরের জন্য নিষিদ্ধও হতে পারেন। এজন্য জব অফারের সত্যতা যাচাই খুবই গুরুত্বপূর্ণ। যাচাই করা ছাড়া কোন পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত নয়।

ভ্যালিড জব অফার কিংবা ওয়ার্ক পারমিট ভিসার সত্যতা যাচাইয়ে করণীয় কী?

জব অফার নিয়ে যোগাযোগকারী ব্যক্তি ও কোম্পানীর ব্যাপারে অনলাইন রিসার্চ করুন। তাদের কোন ওয়েবসাইট না থাকলে অফারটি ভৃয়া হবার সম্ভাবনা থাকে। ওয়েবসাইট থাকলে কন্ট্যাক্ট ডিটেইল দিয়ে গুগলে সার্চ দিয়ে পৃথকভাবে তথ্য সংগ্রহ করুন। রেপুটেড নিয়োগকর্তা বা কোম্পানী রিক্রটের জন্য কর্পোরেট মেইল আইডি ব্যবহার করে থাকেন। তাই ফ্রি ইমেইল প্রোভাইডার যেমন জিমেইল, ইয়াহু, হটমেইল থেকে আসা জব অফারগুলো ঝুঁকিপূর্ণ। যখন কোন নিয়োগকর্তা আপনাকে নিয়োগ করতে চাইবেন, তখন আপনার দক্ষতা। আপনার অর্থ-সম্পদ নয়। তাই বিশ্বস্ত কোম্পানী কখনোই কোন ধরণের আপফ্রণ্ট ফী, ডিপোজিট, ট্রেনিং ফী, ভিসা ফি ইত্যাদি চাইবে না।

একইভাবে যেকোন ওয়ার্কপারমিটের সত্যতা যাচাই করাটাও গুরুত্বপূর্ণ। ওয়ার্ক পারমিট ইস্যু করার অধিকার একমাত্র ’ইমিগ্রেশন, রিফিউজি এ্যান্ড সিটিজেনশীপ, কানাডা’ - এর। সুতরাং একমাত্র তাদের ইস্যুকৃত ওয়ার্কপারমিটের কাগজ আপনি অনলাইন থেকে অন্য যেকোন ওয়ার্ক পারমিটের স্যাম্পলের বা ফরম্যাটের সাথে মিলিয়ে দেখুন। কোন এজেন্সি বা ব্যক্তি যদি আপনাকে জব অফার বা ওয়ার্কপারমিট দিয়ে থাকেন, তবে সেটির সত্যতা যাচাইয়ের জন্যে আপনি ’ইমিগ্রেশন এ্যান্ড সেটেলমেন্ট’ ওয়েবসাইট http://immigrationandsettlement.org -এ প্রদত্ত ওয়ার্কপারমিট স্যাম্পলটি দেখে নিতে পারেন। এছাড়া ’ইমিগ্রেশন এ্যাণ্ড সেটেলমেন্ট’ ফেসবুক গ্রুপ Click This Link থেকেও আপনি এ সংক্রান্ত সঠিক পরামর্শ লাভ করতে পারেন।

সচেতন হোন, সঠিক তথ্য জানুন। ইমিগ্রেশন দালাল, ফেসবুক পোস্ট অথবা তথাকথিত কনসালট্যান্টদের লোভনীয় প্রস্তাবের দিকে পা বাড়ানোর আগে অবশ্যই একাধিকবার ভাবুন।

সূত্র: Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস কে প্রাণঢালা শুভেচ্ছা

লিখেছেন অপলক , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৯




অনেকেই ভেবেছিল, তত্বাবধায়ক সরকার থেকে ড. মোহাম্মদ ইউনুস স্যার সরে যাবেন না। ক্ষমতার লোভ ছাড়া অত সহজ না। জুলাই ২৪এর আন্দোলনের পর দেশে যে ভয়ঙ্কর অবস্থা ছিল, সেখানে... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×