somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানাডার ইমিগ্রেশনের ওপর ফেডারেল ইলেকশনের প্রভাব

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামনে কানাডার ফেডারেল ইলেকশন। বাংলাদেশি ইমিগ্রেশনপ্রত্যাশীদের জন্য শুভ কিছু বয়ে আনবে কি?

কানাডার ফেডারেল ইলেকশন মানেই হলো নতুন সরকার ক্ষমতায় আসবেন। অক্টোবর ১৯, ২০১৫ সালে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো কানাডার ২৩তম প্রধানমন্ত্রী হন। শুরু থেকেই জাস্টিন ট্রুডো এবং তার দল লিবারেল পার্টি পিয়েরে ট্রুডোর মতোই ইমিগ্র্যান্টদের জন্যে আশীর্বাদ হয়ে ছিলেন এবং আছেন। আমি নিজেও জাস্টিন ট্রুডোর আমলেই কানাডার পারমানেন্ট রেসিডেন্ট হই।

এ বছরের ২১ অক্টোবর (সোমবার) ৪৩তম কানাডিয়ান ফেডারেল ইলেকশন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ। (সূত্র: উইকিপিডিয়া) এই ইলেকশনে ট্রুডোর দল ক্ষমতায় আসতেও পারেন, নাও আসতে পারেন। যদি আসেন, তাহলে সেটি অবশ্যই ইমিগ্রেশনপ্রত্যাশীদের জন্য আনন্দের সংবাদ। আর যদি তিনি না আসেন? তাহলে কী সেটি ইমিগ্রেশনপ্রত্যাশীদের জন্যে অশনিসংকেত?

ইতিহাস ঘাটলে দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন এবং সিটিজেনশিপের নিয়মকানুনেরও পরিবর্তন আসে। যেমন কানাডার কনজারভেটিভ পার্টির হারপার সরকারও ক্ষমতায় থাকাকালীন ইমিগ্রেশন এবং সিটিজেনশিপের কিছু পরিবর্তন এনেছিলেন।


কিন্তু তা সত্ত্বেও হারপার সরকারের আমলে বাংলাদেশিদের ইমিগ্রেশন হয়েছে। অর্থাৎ, কানাডায় অতীতেও ইমিগ্র্যান্ট এসেছিল, ভবিষ্যতেও আসবে। যারা ইমিগ্রেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করেন অর্থাৎ, ইমিগ্রেশনের জন্যে যোগ্য বা এলিজিবল, তাদের প্রসেসিং হবে।

কিন্তু প্রশ্ন হলো, ইমিগ্রেশনের নিয়মের কী ধরনের পরিবর্তন আসবে? আমার ব্যক্তিগত অভিমত হলো, যে কোনো সিস্টেমের পরিবর্তন সময়সাপেক্ষ। ইমিগ্রেশনের নিয়মের পরিবর্তন আসলেও সেগুলো হঠাৎ রাতারাতি হবে না বলেই আমি মনে করি।

বরং আমি বিষয়টাকে এভাবে দেখি যে, কানাডার ইমিগ্রেশন প্রসেসের নিয়মে সময়ের প্রয়োজনে পরিবর্তন এসেছে। সামনেও আসবে। কিন্তু সেটিকে কঠিন ভেবে হতাশ হওয়ার কোনো কারণ আমি দেখছি না। বরং কানাডার যে কোনো সরকারের ইমিগ্রেশনসংক্রান্ত যে কোনো সিস্টেমকে সম্মান করে সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ।

কানাডার ইমিগ্রেশনের ক্ষেত্রে প্রস্তুতি গ্রহণের জন্যে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হলো IELTS স্কোর। কাজেই ইমিগ্রেশনের কাজ শুরু করার আগেই IELTS General Training Module স্কোর হাতে থাকাটা অত্যাবশ্যক। এর পরেই বলতে হয় ECA (Educational Credential Assessments)-এর কথা। এছাড়াও সেটেলমেন্ট ফান্ড, ওয়ার্ক রেফারেন্স লেটার ইত্যাদিও গুরুত্বপূর্ণ।

কানাডার ইমিগ্রেশনের জন্যে IELTS প্রস্তুতি, ECA এবং আনুষঙ্গিক কাগজাদি ও সম্পূর্ণ বিনামূল্যে তথ্যের জন্যে 'ইমিগ্রেশন অ্যান্ড সেটেলমেন্ট' এর ভলান্টিয়াররা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। তাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ থেকে কানাডার ইমিগ্রেশন-সংক্রান্ত সঠিক এবং প্রয়োজনীয় তথ্যটি খুঁজে নিতে পারেন।

সূত্র: Click
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস কে প্রাণঢালা শুভেচ্ছা

লিখেছেন অপলক , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৯




অনেকেই ভেবেছিল, তত্বাবধায়ক সরকার থেকে ড. মোহাম্মদ ইউনুস স্যার সরে যাবেন না। ক্ষমতার লোভ ছাড়া অত সহজ না। জুলাই ২৪এর আন্দোলনের পর দেশে যে ভয়ঙ্কর অবস্থা ছিল, সেখানে... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×