somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু নীতিকথা ও জন্মদিনের শুভেচ্ছা

২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোর জন্মসাল জানি কবে?
১৯৯০ মনে হয়। :P ও থুক্কু থুক্কু তুই তো আমার ছোট। তাহলে মেবি ১৯৯৩।
যাই হোক, একটা হলেই হল। জন্মদিনের উইশ করতে জন্মসাল জানাটা জরুরি না। ছোটবেলায় অনেক কিউট ছিলি। অবশ্য এখনো কিউট। তবে ছোটবেলায় একটু বেশী কিউট ছিলি বোধহয়।
মানুষ বড় হতে হতে তার চেহারার কিউটনেস হারায়। এটা ইউনিভার্সাল ট্রুথ। রেয়ার কেসও আছে অবশ্য।
ধুর ছাই! জন্মদিনের উইশ করতে গিয়ে কি সব উলটা পাল্টা লিখছি।

যদিও আল্লাহ আমাকে মায়ের পেটের কোন ভাই দেয়নি। আমিই আমার বাবা-মার একমাত্র ছেলে। তবে অনেকগুলো কাজিন দিয়েছে। যাদের আমি আমার ভাই হিসেবেই জানি। যাদের কারনে আমি কখনোই ভাইয়ের অভাববোধ করিনি। আমার তিন ফুফুর সকলেই আমাদের সাথে একই এলাকায় থাকে। ছোটবেলা থেকেই সকল কাজিনরা একত্রে বড় হয়েছি। নানারকম খুনসুটি সবসময় লেগে থাকত। এতো এতো মজার কাহিনি রয়েছে আমাদের, যা লিখতে গেলে আমার হাত আর হাত থাকবে না। এছাড়া মাইরের ভয় আমি অবশ্য করিনা। গায়ে-গতরে একটু বড় কিনা। একসাথে খেলাধুলা করা, মারামারি করা(নিজেদের মধ্যেই। পাশাপাশি পাতিল থাকলে ঠোকাঠুকি লাগাটাই স্বাভাবিক) আরও যতধরনের দুষ্টামি আছে সবই একসাথেই করতাম। কিন্তু একটা ব্যাপার এলাকায় সবাই বলত, আমরা একসাথে দাঁড়ালে কেউ নাকি আমাদের সাথে ভয়েই লাগতে আসবে না। আসলেই সত্যি বলতো সবাই।

এতবছর একসাথে আছি, এখন হয়তো আর আগের মতো সবার সাথে নিয়মিত দেখা-সাক্ষাত হয়না। নানা ব্যাস্ততার কারনেই হয়তো আগের মতো সবার খোঁজখবরও নেয়া হয়না। কিন্তু এখনো যখন সবাই একত্র হই বাসার প্রোগ্রাম, পিকনিক, অথবা অন্য কোন অকেশানে, সত্যিই একটা আলাদা রকমের অনুভুতি হয়।

চোখের পলকেই অনেক বড় হয়ে গেছিস। সেদিনের সেই ছোট্ট মিশাল(খ্যাপানোর জন্য তোকে এই নামে ডাকতাম) আজ আমার মাথা ছাড়িয়ে অনেক বড় হয়ে গেছিস। তোর একটা ব্যাপার আমার ভালো লাগে সবসময়, সেটা হল নিজের মতামতের বা সিদ্ধান্তের উপর অটল থাকা। যদিও মাঝে মাঝে সেটা বিরক্তিকরও হয়ে দাড়ায়। তারপরেও বলবো চেষ্টা করবি জীবনটাকে নিজের ইচ্ছেমত চালনা করার। অনেক বাধা-বিপত্তি আসবে, অনেকে অনেক কিছুই বলবে। নিজের মনের কথা শোনার চেষ্টা করবি তবে অবশ্যই সঠিক পথে থেকে, যাতে অদূর ভবিষ্যতে কখনো আফসোস করতে না হয়।

আজ তোর জন্মদিন। বিগত অনেক বছর ধরেই তোর জন্মদিনটা তেমন একটা ঘটা করে পালন করা হয়না। তোর জন্মদিনের তারিখেই তোর দাদি মারা গেছেন। তাই হয়তো। আমি তোর প্রতিটি জন্মদিনেই চিন্তা করি আমার ক্ষেত্রেও যদি এমনটা হত তাহলে আমি হয়তো বুঝতে পারতাম তোর কষ্টটা। কিন্তু আমি যতই বলি আমি বুঝি, সেটা কখনোই পুরোপুরি সত্যি না।
"কি যাতনা বিষে,
বুঝিবে সে কিসে,
কভু আশীবিষে,
দংশেনি যারে"

তারপরেও বলি মন খারাপ করিস না। মানুষের জীবনটা এমনই। বাস্তবতা অনেক কঠিন, অনেক রুঢ়। সকল বাঁধার অবসান ঘটিয়ে, জীবনটাকে সাজিয়ে তোল নিজের মতো করে। আর যেসকল বাজে অভ্যাস আছে সেগুলো ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যা। আর ট্রিটটা মনে করে দিয়ে দিস। বেশী কিছু লাগবে না। আমার চাহিদা বেশী কিছুনা, এটা তুই ভালো করে জানিস। এক প্যাকেট B&H হলেই আমি খুশী।;)

ভালো থাকিস সবসময়। জন্মদিনের অনেক অনেক শুভকামনা রইল।

বিঃদ্রঃ আজ আমার ছোট ভাই মিনহালের জন্মদিন। তাই ওকে উৎসর্গ করেই এই লেখাটা লেখা।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×