কত বছরের বন্ধুত্ব আমাদের। ১৮-২০ বছর তো হবেই। দেখতে দেখতে অনেক সময় চলে গেছে। কত আনন্দ, কত অভিমান, কত খুনসুটি, কত আড্ডা, কত মারামারি। এতো কিছুর পরেও আমরা ভাই, আমরা বন্ধু। জানি চরম পেইনের মধ্যে রাখি সবসময়। অনেক খামখেয়ালীপনা মুখ বুজে সহ্য করিস। যদিও মাঝে মাঝে যে হারে চোখ রাঙাস, তাতেই আমার রক্ত হীম হয়ে যায়(এইখানে এট্টু মিছা কথার ইমো হইবে)।
তারপরেও তোরে পেইন দিতে আমার ভালা লাগে। কি করতাম, অভ্রাস(বানান কিন্তুক ইচ্ছা কইরা লিখসি) হইয়া গেসে। এখন আর আগের মত সময় পাই না। তুইও ব্যাস্ত আর আমিও ব্যাস্ত। তুই ব্যাস্ত পড়ালেখা, কোচিং লইয়া। আর আমি ব্যাস্ত ঘুম আর পিসি লইয়া। মাগার কালকের দিনটা, থুক্কু! কালকের রাইতটা কিন্তু ফ্রি থাকন লাগবো। কি করমু এখন কমু না। কইলে সবাই বুইঝালবো। মনে থাকে যেন।
অনেক অনেক আনন্দে কাটুক তোর বাকি জীবন। সফলতার গোডাউন ভাইঙ্গা পড়ুক তোর উপ্রে। এই কামনায়। ভাই, বন্ধু, দ্যা ওয়ান এন্ড অনলি সিস্টেম এডিফাস ওরফে স্প্লিকনট অয়ন ওরফে মোটু।
তবুও-------
বাতাস রাখবে মনে।
আমাদের বন্ধুত্বের
গল্প কথা,
খুব গোপনে।
ভিডিওটা অবশ্যই দেখবি।
https://www.youtube.com/watch?v=9KBcYZqsGGY
বিঃদ্রঃ আজ আমার বড় ভাই কাম দোস্ত মিনহাজের জন্মদিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



