somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুকুলদের গল্প

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এস এস সি পরীক্ষার রেজাল্টের
দিন রাতের বেলা...

মুকুল বাড়ির এগারো তলার ছাদে
একদম কিনারে দাঁড়িয়ে । অঝোরে
পানি পড়ছে ওর চোখ থেকে !
'এতো চেষ্টা করলাম তারপরেও
রেজাল্ট ভালো হলোনা ! আমি তো
চেষ্টা করেছিলাম ই , কম চেষ্টা করিনি আমি , হলোনা তাতেও ।
আমার কি দোষ ! বাবা তাই বলে
আমাকে এত্তো বকবে ! বললো
আমাকে দিয়ে কিচ্ছু হবেনা !
রিকশা চালাতে বললো ! আমাকে নাকি কোনো কলেজে ভর্তি করবে না আর । শুধু শুধু নাকি টাকা নষ্ট । তারচেয়ে আমাকে গ্যারেজে দিয়ে আসাটাই ভালো হবে ! আমার
কি দোষ ! আমি তো রাত জেগে
জেগে পড়েইছিলাম , সারাদিন যতটুকু সময় পেতাম বইয়ের সাথেই লেগে থাকতাম । তখন তো
সবাই বলেছে আমি ফ্যামিলির
মুখ উজ্জ্বল করবো ! আর এখন
সবাই আমাকে বকছে ! আম্মাটাও
মুখ ভার করে বসেছিলো ! বাবাকে
আটকাচ্ছিলোনা ! কি হতো আম্মা
যদি তখন একটু আমার পক্ষ নিতো ! সবাই শুধু আমাকে বকে !
কেউ আমাকে ভালোবাসেনা !
আমি না থাকলে কারো কিছু
যাবে আসবেনা ! কেউ আমাকে
বোঝেনা, সবাই শুধু আমার
রেজাল্ট বোঝে , আমার চেয়ে আমার রেজাল্টের গুরুত্ব টাই বেশি । থাকবোনা আর
আমি !' - ভাবতে ভাবতে চোখ
মোছে মুকুল ।
সুপারম্যান টিভি সিরিজটা তার
অনেক প্রিয় ছিল । উড়তে তো
পারবেনা , তাই পাইলট হবার খুব
ইচ্ছে ছিল মুকুলের । ইচ্ছে ছিল পাইলট হতে না পারলেও
জীবনে একবার অন্তত প্লেনে
চড়বে । তা আর হলো কই ! বুকে
প্রচন্ড অভিমান আর অপ্রাপ্তি নিয়ে লাফ দিলো
মুকুল, বলতে গেলে নিজেকে
হাওয়ার উপর ভাসিয়ে দিলো , যতক্ষন ভেসে থাকা যায় ।

কয়েক
সেকেন্ড পর বাড়ির সামনের
বাগানে ধুপ করে কিছু একটা পড়ার শব্দ
হলো । তারপর সব চুপচাপ ! কোথাও কোনো আওয়াজ নেই শুধু একটানা ঝিঁঝিঁ ডাকার আওয়াজ । কেউ
শুনলোনা সে ধুপ করে কিছু পড়ার শব্দ ! একটু পর
মুকুলের বাবা আলম সাহেব
এশার নামায পড়ে বাসার সামনে
এসে দাড়ালেন । বাগানে
বস্তামতো কি যে একটা পড়ে
আছে ! রাতের বেলা চশমা ছাড়া
ঠিকমতো দেখতে পান না উনি ।
বুকপকেট থেকে চশমাটা তুলে চোখে লাগালেন উনি ।
ভালো করে তাকালেন !
মুকুউউউউউউউল !!!! বিকট
চিৎকারে বাড়ি কেপে উঠলো !
সবাই শুনলো আলম সাহেবের
সেই চিৎকার । শুধু শুনতে
পেলনা একটা অভিমানী বাচ্চা !
যার রেজাল্ট একটু খারাপ
হয়েছিলো !

মুকুল মারা যাবার পর সবচেয়ে
বেশি কেদেছিলেন মুকুলের বাবা !
এখনো কাদেন ! ছেলের প্রবেশপত্র
বুকে জড়িয়ে ধরে ঠাঁয় বসে থাকেন মুকুলের পড়ার টেবিলটার পাশে আর কাদেন !
যে মুকুল ভেবেছিলো সে না
থাকলেও তার পরিবারের কিছু
যাবে আসবেনা , সেই মুকুলের
পরিবার আজ জীবন্মৃত । বাড়ির
সবচেয়ে চঞ্চল ছেলেটাই তো আজ
নেই ! সারা বাড়ি দুষ্টুমি হাসি
চিৎকার চেচামেচিতে ভরে
থাকেনা আর ! মুকুলদের বাড়ির কেউ
আর হাসেনা ! মুকুলের খাবারের
প্লেটটায় খাবার ওঠেনা ! মুকুলের
মা খালি প্লেটটার দিকে নিঃশব্দে
চেয়ে থাকেন । কখন যে চোখের
পানিতে ওনার গাল ভিজে ওঠে
টেরও পান না উনি ! কেউ
জানেনা এখানে কারো কোনো
দোষ ছিলোনা ! মুকুল শুধু বুঝতে
পারেনি সে তার পরিবারের
কাছে কতো গুরুত্বপূর্ণ ছিল । অন্য
কেউ এটা স্বপ্নেও ভাবেনি
মুকুলকে এটা বোঝানো উচিৎ ।
মুকুল কাল শিক্ষক হতে পারতো ,
পাইলট হতে পারতো হয়তো বা ,
প্লেনেও চড়তে পারতো ! তার
কিছুই হলোনা ! একটা ছেলে যখন একটু খারাপ রেজাল্ট করল কেউ পাশে থাকেনি তার । সবাই শুধু ধ্বিক্কার ই দিয়েছে । ছোট্ট একটা মনের উপর কতটুকু চাপ পড়তে পারে তা কেউ বুঝতে পারেনি ।

...আজ জে এস সি ২০১৩ এর
রেজাল্ট । প্রতিবছরই পাবলিক পরীক্ষার পরপর কিছু কিছু মুকুলদের এমন করুন পরিণতির শিকার হতে হয় । যারা পরীক্ষা দিয়েছো তাদের
জন্যে বলি তোমার কিছু হলে
তোমার পরিবারের অবস্থা এর
চাইতেও ভয়াবহ হতে পারে তার গ্যারান্টি
আমি নিতে পারি ।ক্ষণিকের আবেগ আর ভূল
বোঝাবুঝিতে এমন কিছু কখনোই
করে ফেলো না । আর যাদের
আপনজনেরা পরীক্ষা দিচ্ছেন ,
তাদের প্রতি একটাই অনুরোধ
বিপদে প্রিয় মানুষটির পাশে
থাকুন । তাকে বোঝার চেষ্টা
করুন , বোঝানোর চেষ্টা করুন । আপনি পাশে থাকলে সে
এবার যা করতে পারলোনা ,
পরের যেকোন সময় তার
দ্বিগুণ করে পুষিয়ে দেবে , এর
গ্যারান্টি আমি নিচ্ছি , শুধু
আপনি তার পাশে থাকুন । আপনজনদের সমর্থনই একজনকে বহুদূর নিয়ে যেতে পারে আর আপনজন যদি পরিত্যাগ করে তাহলে সে পুরো পৃথিবীকেই পরিত্যাগ করতে উদ্যত হয় ।

আমাদের সবার একটাই কামনা
রেজাল্টের দুদিন পর পত্রিকার
পাতায় আর কোন ছোট
ভাইবোনের আত্মহত্যার খবর
যেন আমারদের আর পড়তে না
হয় । প্রতিবছর ই রেজাল্টের পরপরই ভালো রেজাল্ট করায় হাসিমাখা মুখ যেমন খবরের শিরোনাম হয় তেমন ব্যার্থতার গ্লানিমাখা মৃত্যুর খবর ও শিরোনাম হয় । আমাদের একটু সতর্কতা , একটু দেখভাল , একটু ভালবাসা চাইলেই অনেক কিছু রক্ষা করতে পারে । সবাইকে অনুরোধ করে বলতে চাই , শুধু আবেগকে প্রশ্রয় দিয়ে যেকোনো কথা বলে বসবেন না । ছোটদের মন নরম কাদামাটির মত , যেকোন দাগ সহজেই বসে যায় আর তার চিহ্ন ও রেখে যায় । :)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×