somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিড়ম্বনা !!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছিলাম এক ছোট ভাইয়ের বাসায় । রাস্তায় বের হতে একটু ভয় ভয় ই লাগছিল , তবুও বের হলাম । কারন বাসায় তো ফেরা লাগবেই । যদিও এমন কোনো আহামরি দূরে না বাসা তারপরও নির্বাচনী হাওয়া বলে কথা । ককটেল আর আর্মির ভয়ে ১০ মিনিটের রাস্তা ও আধা ঘন্টার রাস্তা মনে হয় ।

বুকে প্রায় কেজি খানেক সাহস সঞ্চয় করে বের হলাম রাস্তায় । আমার সামনে পিছনে একটা মানুষ ও নাই । ফাঁকা রাস্তা , কয়েকটা শেয়াল উকিঝুকি মারছে আর টিমটিমে ল্যাম্পপোস্ট । উপরে অন্ধকার আকাশ আর আর নিচে শূন্য রাস্তার শীতের নীরবতা ভেঙ্গে খানখান করে পরপর দুইটা ককটেল ফুটল পাশের রাস্তাতেই । ঝেড়ে একটা দৌড় দিব নাকি ভাবতে ভাবতেই আরেকটা ফুটল । অনেক ভেবে দেখলাম দৌড় দিলে পুলিশের সন্দেহে পড়ার আশংকা বহুগুন ।

কথায় আছে না , 'যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় ।' কথাটার সার্থকতা বুঝতে পারলাম আজ । সন্ধ্যা তো নয় একদম রাত হয়ে গেল । বাড়ির কাছাকাছি আসতেই দেখি মোড়ের উপর পুলিশের গাড়ি (ভাগ্য ভালো আর্মির ছিল না) । জিজ্ঞাসাবাদ করা শুরু করল । তারপর কথোপকথন ছিল অনেকটা এরকম _

পুলিশঃ এতরাতে বাইরে কি ?
আমিঃ ইয়ে , রাত তো বেশি হয় নি , সাড়ে ৯ টা বাজে মাত্র তাই চা খাইতে বাইর হইছিলাম ।
পুলিশঃ ফাইজলামি কর ? রাস্তাঘাট ফাঁকা এর মাঝে চা খাইতে বের হওয়ার কি দরকার ? বাসায় থাকা যায় না ? আইডি কার্ড আছে ? কই দেখি ।

পকেট থেকে আইডি কার্ড বের করে দিলাম । পুলিশ অফিসারের চেহারার হাবভাব দেখে মনে হল আইডি কার্ড উনার পছন্দ হয় নাই । পাশের আরেক কমবয়সি পুলিশের দিকে তাকিয়ে আমাকে সার্চ করার ইঙ্গিত দিল । তিনবার করে সার্চ করেও সন্দেহজনক কিছু না পেয়ে ব্যার্থ হয়ে হতাশ ভাবে বড় অফিসারের দিকে তাকাল বেচারা পুলিশটা । উনি আবার আমার দিকে মনোনিবেশ করলেন ।

পুলিশঃ বাড়ি কই ?
আমিঃ জ্বী এইতো এই রাস্তা দিয়ে যেয়ে একটু সামনেই । ডানদিকের গলি তে ।
পুলিশঃ বাপের নাম কি ? বাপ কি করে ?
আমিঃ দিলাম উত্তর ।
পুলিশঃ ককটেল মারছে কে দেখছ নাকি ?
আমিঃ জ্বী না দেখি নাই । আমি তো চা খাইতে ছিলাম ।
পুলিশঃ ভোটের আগে রাতের বেলা এইভাবে বাইরে ঘুরাঘুরি করতে হয় না জানো না ? ভোটার না তুমি ? নিয়ম কানুন জানো কিছু ? জানা তো উচিত ।
আমিঃ না মানে , আসলে ভোট তো দিব না তাই অত কিছু চিন্তা করি নাই আর কি ।
পুলিশঃ ভোট দিবা না ক্যান ? ভোট নাগরিক অধিকার এইটা জানো না ? তোমাদের মত মাথামোটা তরুনরা ভোট না দিলে সরকার নির্বাচন হবে কি ভাবে ? দেশ চালাবে কে ?
আমিঃ জ্বী আঙ্কেল তা তো জানি । তবে এখনও জাতীয় পরিচয়পত্র পাই নি তো তাই ভোটকেন্দ্রে যাইতে ভয় লাগে , কখন কি হয় কেউ কি বলতে পারে । (আঙ্কেল বলাতে ক্যান জানি পুলিশটা নরম হইয়া গেল ।)
পুলিশঃ অত কথার দরকার নাই । সোজা বাড়িতে যাও । একদম বাইরে ঘোরাঘুরি করবা না । সোজা হাঁটা দাও । অন্য কোনোদিকে গেলে খবর আছে , আমি দেখতেছি কিন্তু ।
আমিঃ জ্বী আচ্ছা ।

কোনোমতে ছাড়া পেয়ে বাসার দিকে অনেকটা জগিং করার মত স্টাইলে দৌড় দিলাম । ভাগ্য ভালো বলতে হবে যে , ভোট প্রসঙ্গ উঠে আসাতে জাতীয় পরিচয়পত্রের উছিলা দিয়ে কোনোমতে এড়িয়ে যেতে পারলাম । রাজনীতি নিয়ে আমার মহাজাগতিক মতামত প্রদান করা শুরু করলে যে কি হত তা মহান আল্লাহ তাআলা ই ভালো জানেন ।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×