গ্রীষ্মের দাবদাহে পুড়ছে দেশ । তার সাথে যোগ হয়েছে প্রতি গরম কালের নিয়মিত ও অবধারিত যন্ত্রনা লোডশেডিং । উচ্চবিত্তদের জন্য লোডশেডিং অতটা কষ্টের কারন না হলেও মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য তা চরম কষ্টের ।
মাত্র খাওয়া দাওয়া সেরে ঘরে যেয়ে এক ঘন্টা দিবানিদ্রায় যাওয়ার কথা ভাবলেন । ফ্যানের রেগুলেটর টা মোচড় দিয়ে ফুল করে দিয়ে আয়েশ করে বালিশটা টেনে নিয়ে চোখ বুঁজলেন । ১০ মিনিট ও হয়নি , এমন সময় যদি মাথার উপর ঘুরতে থাকা ফ্যান নিশ্চুপ হয়ে ঘোরা বন্ধ করে দেয় তবে কেমন লাগবে ?
আপনার এইচএসসি পরীক্ষা চলছে । সন্ধ্যায় পড়ার টেবিলে বসে গভীর মনোযোগ দিয়ে কেমিস্ট্রির গুরুত্বপূর্ন বিক্রিয়া পড়ছেন । এমন সময় আপনার বইসহ আপনাকে অন্ধকারে নিমজ্জিত করে দিয়ে শুরু হল লোডশেডিং । চার্জার লাইট থাকলেও , এই গরমে বসে বসে পড়তে কয়জনের ভালো লাগে ?
টিভিতে গুরুত্বপূর্ন খেলা চলছে । চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলা । খেলার টানটান উত্তেজনা , চরম মূহুর্ত । মিডফিল্ড থেকে কাউন্টার এটাকে যাচ্ছে বার্সেলোনা । বল নিয়ে ছুটছেন মেসি । দুর্দান্ত গতিতে টপকে গেলেন শেষ ডিফেন্ডার কে । এখনই শট করবেন গোলপোষ্ট বরাবর । এমন সময় লোডশেডিং । টিভির সাদা কালো স্ক্রীনের দিকে হা করে তাকিয়ে থাকলেন কিছুক্ষন । ১৫ মিনিট পর কারেন্ট আসলে বুঝতে পারলেন যে ঐ গোলটা হয়নি । উল্টা রোনালদোর কাউন্টার এ্যাটাকে গোল খেয়ে গেছে বার্সা । কেমন লাগবে ব্যাপারটা ?
লোডশেডিং জিনিসটা এখন নিত্যনৈমেত্তিক ব্যাপার হয়ে গেছে । ব্যাপারটা এখন এমন যে মুখে খেতে না চাইলেও , হাতে স্যালাইন ব্যাগ লাগিয়ে দেয়ার মত । নিতেই হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



