বাস-এ অফিস যাচ্ছিলাম, কিছু কাজের কথা চিন্তা করছিলাম । পথিমধ্যে এক জায়গা থেকে স্কুল ড্রেস পরা একটা ছোট্ট মেয়ে তার মা-র সাথে বাসে উঠে আমার সামনের সারিতে বসল । মেয়েটা ঠিক "বসল" বলা চলে না, আসলে আধা সোয়া হয়ে বসল । পুরা বসলে তার দুই পা সোজা হয়ে যায় তাই আধা সোয়া হয়ে বসল । উচ্চতা মোটামুটি ৩ ফুট হবে; হাল্কা পাতলা । আসলে সে তার প্রায় সব দাঁত বের করে হাসছিল আর রীতিমত ছটফট করছিল, তাই আমি হঠাৎ তাকে ভালভাবে খেয়াল করলাম। কাজের চিন্তার মধ্যে হঠাৎ ছোট্ট একটা বাচ্চার দুঃশ্চিন্তা মুক্ত, নির্মল, প্রাণখোলা হাসি দেখে ভালই লাগছিল । কিন্তু সে এতটাই ক্ষীণকায় ছিল যে আমি চিন্তা করছিলাম - "এতটুকুন একটা মেয়ে-কে স্কুলে ভর্তি করে দিছে !"
এর মধ্যে সে এমন একটা কথা বলল তার মা-কে যে আমার হাসি আটকানো কষ্ট হয়ে গেল । সে হাসতে হাসতে তার মা-কে বলছিল - "আম্মু, আমাদের ক্লাসে না! একটা পিচ্চি ভর্তি হইছে, সে খালি ক্যা ক্যা করে ।" আমি ওর কথা শুনে হাসছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম - "নিজেই এক পিচ্চি, সে আবার আর এক জন-কে পিচ্চি বলে !"
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


