এই প্রবাস তথা এই পরবাস বড় অদ্ভুত......... দেশ, মাটি তথা প্রিয়জনদের সাথে দীর্ঘ দিনের দূরত্ব মনের অজান্তেই নিজের মধ্যে এক দ্বিতীয় সত্ত্বার জন্ম দেয়, সেই দ্বিতীয় সত্ত্বার আবার কোন সময় জ্ঞান নেই,কারণে অকারনে কিংবা ক্ষণে বিক্ষণে সেই সত্ত্বা মাথা চাড়া দিয়ে নিজের অস্তিত্তের কথা জানান দেয়।নাম না জানা সেই সত্ত্বা প্রতি মুহূর্তে স্বপ্ন দেখায়,লোভ দেখায়...... সত্ত্বাটি কখনো মায়ের আঁচলের লোভ দেখায়,কখনো বা স্বপ্ন দেখায় সবুজ ধান ক্ষেতের আবার কখনো মনকে টেনে নিয়ে নাম না জানা কোন নদীর বাঁকে......... এখানেই শেষ নয়,দ্বিতীয় সত্ত্বা ইন্দ্রিয়কেও তাড়িত করে,হাজার মাইল দূরের মাটির চুলোয় ভাজা কোন পিঠার ঘ্রাণ ভেসে আসে নাকে, পায়ের তলায় অনুভব করি কাদা মাটি,কানে বাজে ঝি ঝি পোকার শব্দ ...... এভাবেই লোভাতুর চোখ কিংবা অভিলাষী মন দুঃসাহসী হয়ে উঠে, মনে মনে প্রতিজ্ঞা করে পাড়ি দিবে সাত সমুদ্র, ফিরে যাবে মায়ের কোলে।কিন্তু হায়, বাস্তবতার কষাঘাতে সেই স্বপ্নের ঘোর কেটে যায়।পোষা পাখির মত সেই সত্ত্বাকেও পোষ মানাতে হয় এই বলে যে,ছুটির ঘণ্টা এখনও বাজে নি, ছুটির ঘণ্টা বাজা মাত্রই ফিরে যাব............ অবুঝ সত্ত্বাটি পাল্টা প্রশ্ন করে কবে বাজবে ছুটির ঘণ্টা ? কবে বাজবে ছুটির ঘণ্টা ?
আলোচিত ব্লগ
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।