somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে এলাম কর্ণওয়াল [পর্ব - ২]

০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিটি মানুষই মনে হয় প্রতিদিন নতুন করে কিছু শিখে, সেটা যে ব্যাপারেই হোক না কেন। লন্ডনে আসার পর জীবন যখন নাটকীয় মোড় নিল, ব্যস্ততা যখন জীবনে আস্তানা গাড়ল, দিনগুলো যখন চোখের পলকে উড়ে যেতে থাকলো...... তখন পরবাসের এই একঘেয়ে জীবনযাপন নিয়ে এতো বেশি বিষণ্ণতায় মগ্ন থাকতাম যে ভুলেই গিয়েছিলাম এই দেশটিও অনেক সুন্দর। গতবছরের ইউরোপ ট্যুরের পর আমার মধ্যে ইউরোপের সমুদ্রসৈকত নিয়ে একধরনের অনীহা কাজ করতো এর কারণ হিসেবে বলা যেতে পারে ঐ বীচগুলো এতো ছোট ছিল আমার মাঝে মাঝে মনে হত এর চেয়ে আমাদের দিঘি নালাও অনেক ভালো। SOUTHEND,BRIGHTON গিয়ে আমি মোটামুটি ব্রিটিশদের নিয়ে মনে মনে হাসতাম, অনেকটা এরকম যে, ''তেলাপোকাও পাখি, এইগুলিও বীচ''। আসলে কোন কিছুকেই নিজের মনের সীমাবদ্ধতা দিয়ে মাপা ঠিক নয়,আমি কর্ণওয়াল গিয়ে বুঝেছিলাম সমুদ্রের কত রুপ হতে পারে। পুরো কর্ণওয়ালে আপনি চাইলে ৫০ টিরও বেশি বিচ দেখতে পারবেন এবং সবগুলোই সুন্দর। যদিও অনেকে বলে যে, সমুদ্রের বালি,পানি ঘুরে ফিরে একই রকম সুতরাং এতগুলো বিচে গিয়ে কি হবে কিন্তু আমি এর ঘোর বিরোধী। আমি সবটুকু সুন্দর দেখতে চাই, নিজের চরনধুলি ফেলতে চাই ছোট বড় সবখানে। যাই হোক, এবার যাই মূল প্রসঙ্গে -

শান্ত Porthcurno Beach, বিচের পানি কিন্তু অনেক পরিস্কার।

রোদ ঝলমলে সমুদ্র, পানি যেন চক চক করছিল।

উপর থেকে Porthcurno Beach, এই ছবিটি Minack Theater এর পাশ থেকে তোলা।

আরও একটি ছবি।

বীচটাকে দেখে মনে হচ্ছিলো কেমন জানি সরু গলিপথের মতো ঢুঁকে গিয়েছে।

Minack Theater এর সিঁড়ি দেখা যাচ্ছে এই পাশ থেকে।

ঢেউ আছে পড়ছে পাথরের গাঁয়ে।

বিচের দিকে যাবার পথ।

সিঁড়ি থেকে আরেকটি ছবি।

এই গুল্মটি দেখতে ভালো লাগছিল, তাই খেয়ালিপনার বশে ক্লিক ক্লিক।

পথিমধ্যে আমি।

কাছাকাছি থেকে একটি ক্লোজ শট।

অবশেষে নেমে পড়লাম বীচে ।

পানি একদম কাঁচের মত স্বচ্ছ তবে অনেক ঠাণ্ডা ছিল, আমি ঠিকমত ১০ মিনিটও থাকতে পারি নি।

বিচের আরও একটি ছবি, একটু ওয়াইড।

বলা বাহুল্য যে, Porthcurno Beach এর পাশেই আরও একটি ছোট বীচ ছিল, গোসল শেষে সেটাতেও ঢুঁ মারতে গিয়েছিলাম।

সেই ছোট বীচের একাংশ।

আরও একটি ছবি।

গোধূলি নামলো বলে, আমাদেরও যাবার সময় হয়ে গিয়েছিলো প্রায়।

পুরো বিচসহ একটি ওয়াইড এঙ্গেল।

সবশেষে, আমি নিজে...... :#> :#> :#>

[ বি; দ্র; - খেয়ালিপনার বশেই লিখতে বসা।দার্জিলিং, ভেনিস সহ আমার অনেকগুলো ভ্রমণ ব্লগ অনেক আগে শুরু করেও বাকি পর্বগুলো এখনও লিখে শেষ করতে পারি নি। প্রায় ১ বছর পরে এই পর্বটি লিখলাম তারপরেও অনেক বাকি, আমার আলসেমির জন্য ক্ষমা করবেন]
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×