somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার একাকীত্বের গল্প [একটি ছবি ব্লগ ]

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাকীত্ব, শব্দটি ছোট হতে পারে কিন্তু এর ব্যাপ্তি অনেক। কারো জন্য একাকীত্ব মানে একরাশ হতাশা আবার কারো জন্য নিজেকে চেনা, হয়তোবা নিজের ভেতরের মানুষটির সাথে একান্ত কিছু সময় কাটানো। আমরা অনেক সময় হাজার মানুষের ভিড়েও নিঃসঙ্গতায় ভুগি, আবার কখনো বা কারো হাতে হাত রেখে একটু পথ চলাতেই আনন্দ, মনে হয় যেন হাজার মাইল একসাথে পাড়ি দিয়ে এসেছি.........

আজকে আমার নিঃসঙ্গতার গল্প নিয়ে হাজির হলাম, ঘোরাফেরার মাঝে খেয়ালিপনার বশেই ছবিগুলো তোলা, কেবলই খেয়ালিপনার বশে .........

ছবিটি DOVER এ তোলা, বলা বাহুল্য এই পোর্ট থেকেই ফ্রান্সের ফেরি ছেড়ে যায়, এখানের WHITE CLIFFS অনেক বিখ্যাত । একা একটি দিন কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা খুব কম পাওয়া যাবে বলে বোধ করি।

আমার বাঁ পাশে হচ্ছে WHITE CLIFFS এই পাহাড়ের উপর থেকে সমুদ্রের ভিউটা এক কোথায় অসাধারণ, সমুদ্রের নীল যেন কোন নিলাঞ্জনার নীল চুড়ি, নীল টিপের মতোই হাত নেড়ে ডাকছিল।

এটি একটি ক্লোজ ভিউ...... অনেক না পাওয়ার গল্পগুলো এমন দিনেই বৃষ্টি হয়ে ঝরে পড়ে।

UK এর বিখ্যাত শহর CORNWALL এর LAND'S END নামক জায়গায় এক সকালে এভাবেই বসেছিলাম নিজের নিঃসঙ্গতাকে সঙ্গ দেবার জন্য। সামুদ্রিক পাখি আর ঢেউয়ের শব্দে বিভোর হয়ে ছিলাম, ভুলে গিয়েছিলাম কারো মায়ায় ঘরে ফিরে যেতে হবে......

এই জাইয়গাটি TINTAGEL CASTLE ,প্রায় এক ঘন্টা পাহাড় বেঁয়ে এরপর এখানে উঠেছিলাম, মনে হচ্ছিলো এক নিঃশ্বাসে সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে, পুরোটা পথ পাড়ি দেওয়া সার্থক হয়ে গিয়েছিল এক নিমিষেই।


এই ছবিটি ISLE OF SKYE এর NEIST POINT এ তোলা, সেখানে ডলফিনের আনাগোনাও দেখা যায়। এই জায়গাটিতে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিলো, ISLE OF SKYE জায়গাটিও অনেক নীরব কিন্তু এখানকার নীরবতা হৃদয়ে গেঁথে বসেছিলো। মনে হচ্ছিলো একাকীত্বের খোলস ছেড়ে বেরিয়ে কারো হাত ধরে অনেক খন বসে থাকি।



জীবনে যে কয়েকটি সূর্যাস্ত আপনি মনে রাখতে চাইবেন এর মধ্যে NEIST POINT এর সূর্যাস্ত অন্যতম একটি, সারাটি জীবন এখানে বসে কাটালেও আপনার বিরক্ত লাগবে না। জীবনে বেঁচে থাকার স্বার্থকতা মনে হয় সেদিন খুজে পেয়েছিলাম।

মাঝে মাঝে কেবল অপার বিশ্ময়ে তাকিয়ে থাকতে হয়, অনুভব করতে হয় অস্তিত্ব। একদিন LOUVRE MUSEUM এ এভাবেই অপার বিস্ময়ে তাকিয়ে ছিলাম একের পর এক শিল্পকর্ম গুলোর দিকে.........

বিশালতা মাঝে নিজের ক্ষুদ্রতাও উপভোগ করার ব্যাপার, এই অনুভুতি মধ্যেও একধরনের নেশা লুকিয়ে থাকে। তাই তো নিজের ক্ষুদ্রতাকে অনুভব করতে এক বিশাল স্থাপত্যের কাছে ছুটে গিয়েছিলাম।

পরিশেষে জীবন একবার এবং প্রতিটি সময় এখানে মূল্যবান। একলা কিংবা দোকলা যাই হোন না কেন জীবনকে উপভোগ করাটা অনেক জরুরী। আগে নিজেকে চিনুন, জানুন তাহলেই বুঝবেন কিসে আপনার সুখগুলো অন্তর্নিহিত আছে, সেজন্যই ME TIME অনেক গুরুত্বপূর্ণ। মুগ্ধ হতে শিখুন,নিজের সীমাবদ্ধতাকে মেনে নিন। প্রকৃতিতে মুগ্ধ হোন, সাগর-সমুদ্র- ঢেউ গুলো কখনো আপনাকে বঞ্চিত করবে না। প্রকৃতির কাছে গেলেই বুঝবেন আপনার জিবন্টা কত মূল্যবান এবং চোখ মেলে তাকিয়ে দেখতে পারা এবং এর মাহাত্ত অনুভব করাটাও এক ধরনের লিভিং সায়েন্স...... কেবল নিজের জন্য নয়, আশে পাশের মানুষের জন্যে বাঁচুন,খুব ক্ষুদ্র কিছুর বিনিময়ে হলেও অন্তত একটি মুখে হাসি ফোটান,একটি হাসিমুখ হতে পারে আপনার বেঁচে থাকার সবচেয়ে বড় প্রেরণা ..................
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫২
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×