somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে এলাম ISLE OF WIGHT: STEEPHILL COVE

১২ ই জুলাই, ২০১৫ ভোর ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন থেকেই প্ল্যান ছিল ISLE OF WIGHT যাব কিন্তু কোনভাবেই বলে ব্যাটে এক করতে পারছিলাম না। এই জুন মাসের ৫ তারিখে পরীক্ষা শেষ করেই অবশেষে দিলাম ছুট। লন্ডন থেকে বেশ কাছেই এই দ্বীপটি,বলা যেতে পারে একটি ছোট খাট স্বর্গের টুকরো। বিধাতা সব কিছুই মনে হয় এখানে অকৃপণ হাতে দান করেছেন। বলা বাহুল্য যে, বেশ কয়েকটি পোর্ট থেকে যাওয়া যায় ISLE OF WIGHT, আমরা বেছে নিয়েছিলাম পোর্টসমাউথ কারণ এটাই লন্ডনের সবচেয়ে কাছে। আমরা খুব সকালে রওয়ানা হয়ে গিয়েছিলাম পোর্টসমাউথ সেখান থেকে ফেরি ধরে সোজা ISLE OF WIGHT, ফেরির সময়টা বেশ ভালোই কেটেছিল কারণ ফেরির ভেতরের পরিবেশটা ছিল বেশ সুন্দর। খুবই গোছানো এবং ছিমছাম। মাত্র ৪৫ মিনিটেই পৌঁছে গিয়েছিলাম ISLE OF WIGHT। আমরা প্রথমে গিয়ে করলাম আমাদের কটেজে চেক ইন তারপর গাড়ি নিয়ে শুরু হল আমাদের ঘুরাফেরার পালা।

ফেরি ছাড়ার পরপরই ছবিটি তোলা হয়েছিল।

মূল ভূখণ্ড ছেড়ে চলছি গন্তব্যের দিকে।

এই ফেরি গুলোতে করেই মানুষ পারাপার করা হয়।


ফেরির উপর থেকে আমার এবং ফেরদৌস ভাইয়ের সেলফি।

ISLE OF WIGHT পৌঁছেই মন বেশ ফুরফুরে হয়ে গেল,তাজা বাতাস তথা মিষ্টি রোদ যেন চমৎকার একটি দিনের আভাস দিচ্ছিলো। পথে ঘাটে দেখলাম অসংখ্য মানুষ, কেউই মনে হয় এরকম সুন্দর আবহাওয়া হাত ছাড়া করতে রাজি নয়।

আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে।

এতো ছিমছাম, গোছানো শহর যে না দেখলে বিশ্বাস হয় না। কারো কোন তাড়াহুড়ো নেই, সবার মধ্যেই একটু যেন উৎসব আমেজ কারণ ২ দিন পরেই ওখানে ফেস্টিভাল হবার কথা তাই সবাই যেন এক অদ্ভুত নেশায় মেতেছে। আমরা চেক ইন করে বের হয়ে সিদ্ধান্ত নিলাম যে আমরা সবার প্রথমে STEEPHILL COVE যাব।

পথে দেখা পেলাম এক টুকরো মেঘের ভেলার।

ঐ দূরে সমুদ্রের হাতছানি।

আহ, এই নীল যেন চোখে লেগে আছে।

অবশেষে চলে এলাম STEEPHILL COVE।

অনেক সুন্দর এবং ছিমছাম একটি বিচ। পাথুরে বিচ এই STEEPHILL COVE।

লোকজনের চলাচল করার জন্যে ছোট ফুটপাত,এর সাথেই বিচ।

খাবারের দোকান।

এই চেয়ারগুলো দেখে আমাদের কক্সবাজারের কথা মনে পড়েছিল।

আহ, কত সুন্দর ঘুমানোর জায়গা সাথে সমুদ্রের গর্জন ফ্রি।

আরও একজন কে পেলাম।

সমুদ্রের কাছাকাছি যাবার জন্যে এভাবেই বাধাই করে পথ তৈরি করা হয়েছিল।

একটু হাটা হাটি করে বের করলাম এই লাইট হাউজ, অনেক ছোট সেরকম আকর্ষণীয় কিছু মনে হল না।

এরকম ঘাস বেছানো পথে হাঁটতে বেশ ভালোই লাগছিল।

অন্য আরেকটি এঙ্গেল থেকে STEEPHILL COVE।

আজ আর নয়, সেহরি খাইতে হবে, বাকিটা আগামী পর্বে.......... ( চলবে )
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৫০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×