রাত্রি
শ্রাবণ আহমেদ
.
ব্যস্ততায় কাটে দিন করে পরিশ্রম
বিশ্রামের প্রয়োজন মন উদাসীন
বাড়ছে প্রত্যহ দিন জীবনের ঋণ
দিন ফুরাবে কখন নিতে হবে দম।
ঘুমের অভাবে হায় সর্বখানে ভ্রম
রাত্রির অপেক্ষা করে যাচ্ছে কত দিন
সময়টা অতি বড় তবু যেন ক্ষীণ
দিন ফুরিয়ে আসলে ঘুম একদম।
রাত্তিরে বিশ্রাম নিলে উদ্বেগ থাকে না
ক্লান্ত শরীরটা শান্ত ঘুম হলে ভালো
নিঃশব্দ রাত্তিরে ডাকে বহু ঝিঁঝিঁপোকা।
দিনের সকল কথা মনেতে জাগে না
প্রভাত-ফেরিতে উঠে সূর্য দেয় আলো
রাত্রি কখনো দেয় না মানুষকে ধোঁকা।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




