সঙ্গীত
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জগৎ সংসার
--- শ্রাবণ আহমেদ
.
ডাক শুনিলে আঁখি খোলে
পুষ্পে প্রজাপতি দোলে।
না কাঁদিলে দুধ না মেলে
শিশু বাচ্চা উঠবে কোলে।
মায়ের সঙ্গে করবে খেলা,
এ জগৎ সংসারে।
পেছন থেকে ডাকবে লোকে
মিষ্টি হাসি তাদের মুখে
কথায় যেন মধু ঝরে।
সবকিছু লুটিবে ওরে
তারাই তোমার অগোচরে,
এ জগৎ সংসারে।
সুখের তরী অদূর পানে
বুঝা যায়রে মাঝির গানে
আসছে তরী কূলে ফিরে।
যখন তরী আসে তীরে
তোমার হদিশ থাকে না রে,
এ জগৎ সংসারে।
অচিন পাখি ডাকি ডাকি
বলবে আর কিছুদিন থাকি
অবহেলায় হৃদপিঞ্জরে।
একদিন পাখি যাবে উড়ে
ফিরবে নারে পেছন ফিরে,
এ জগৎ সংসারে।
ধনীর ধনও খাবে ঘুণে
ঘুণ হাসবে ধনীর শাসনে
কাটবে সে সব, শব্দ করে।
কৃপন ধনী রইবে পড়ে
তিমির রাতে নীরব ঘরে,
এ জগৎ সংসারে।
কিসের বড়াই কিসের লড়াই?
কার জোড়ে ভাই, কে প্রাণ হারায়?
এই ক্ষমতায় মন না ভরে।
অধিক অধিক চাওয়ার তরে
অকালে প্রাণ ভূমি ছাড়ে,
এ জগৎ সংসারে।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন