
হীরা
--- শ্রাবণ আহমেদ
.
কার্যসিদ্ধি করিয়া সে নিভৃতে নিশিতে
পালায়েছে সকলের চক্ষু অগোচরে।
শয়নকক্ষে রহিছে পাদুকা তাঁহার।
বড়ই কুহক জানে অতি চতুর সে।
শমন লাগিবে পিঁছে জানিতো ঠাকুর,
আপন ঘরে করিবে শমনে আবাস
তাঁহা অবিদিত ছিলো। আসি মাঘে বড়
উৎসবে উপবিষ্ট হইবে ঠাকুর
হীরে জোড়া হস্তে লয়ে জনতার মাঝে।
কিন্তু হায়! একি হলো? পোষা কালসাপে
কাটিলো চরণদ্বয়। ঠাকুরে এখন
কপাল ঠুকিছে দ্বারে। পূর্বপুরুষের
হীরে জোড়া হারাইলো বহুকাল পরে।
নবীন কিশোর করে পিতামহের সে
হীরা যতনে উদ্ধার অতি সংগোপনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


