গীতিকাব্য- তুমি সখী আমার হইলা না
--- শ্রাবণ আহমেদ
.
তোমায় রাখতে চাইলাম মনের মাঝে
তুমি সখী আমার হইলা না।
হায় গো, তুমি সখী আমার হইলা না।
হইলা না গো, তুমি সখী আমার হইলা না।
আরে, মনে যদি মন না মিলে
পিরিত যদি সেথায় দোলে
সেই পিরিতে বসতি হয় না।
ওরে, আমার দেখা তুমি সে জন
যে জন মাঝে ডুবেছে মন
কূল কিনারা পাওয়া যে যায় না।
আমি, তোমার প্রেমে অন্ধ সদাই
তুমি সখী রওগো কোথায়?
তোমার লাগি মন ঘরে রয় না।
.
২৩/১২/২০১৯
মিরপুর, ঢাকা।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



