তুমি, বিস্তীর্ণ কাননের মাঝে ফুটন্ত এক ফুল।
তুমি, দুঃসাহসী নাবিকের করা অজানা এক ভুল।
তোমার, চরণ দু'টি আলতা রাঙা মুখে মিষ্টি হাসি।
তোমায়, যে দেখবে সে হবে সখী অল্পতে উদাসী।
তোমার, কৃষ্ণ কেশের গন্ধে আকুল হবে হাজার জন।
তুমি, হও যদি মোর দেখবো তোমায় একলা অনুক্ষণ।
তুমি, এমন বেশে দেখতে যেন বসন্তে বাসন্তী।
আমি, তোমার মোহে পড়ছি সখী হয়েছি আসক্তি।
যদি, হঠাৎ করে বলি তোমায় বড্ড ভালোবাসি!
তবে, মুখ ফিরায়ে আমার পানে চেয়ো গো রূপসী।
আমি, অপলকে দেখবো তোমায় দেখবো বদনখানা।
তুমি, হাসবে সখী পরাণ খুলে কেউ করবে না মানা।
শুধু, বসন্তে নয় সর্বসময় চাই গো এরূপ বেশে।
আমি, তোমার মাঝে বিলীন হবো তোমায় ভালোবেসে।
.
রূপকুমারী [] শ্রাবণ আহমেদ
ডিসেম্বর ২০১৯
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



