somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিতে জীবন

০৯ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুর বোনের বিয়ে। বন্ধুর বাসা শহরে। আমাদের ব্যাচের সবাইকে দাওয়াত করেছে সে। বর যাত্রীদের খাওয়ানোর অভ্যাস আমার বহুদিনের। সেই সুবাদে আমাকে মাংসের দায়িত্ব দেওয়া হয়েছে।

বর যাত্রীরা খেতে বসেছে। টেবিলে টেবিলে ভাত মাংস মাছ ডিম সবকিছুই দেওয়া হয়েছে। এর মাঝে অনেকেই ভাত চাচ্ছেন। এর মাঝে একজন মুরুব্বি আমাকে বললেন, বাবা ভাতার আছে? আমি মুরুব্বির কথা শুনে হকচকিয়ে গেলাম। বললাম, চাচা মাংস লাগবে?

দূর থেকে ভাতওয়ালা এসে সবাইকে ভাত দিতে লাগলেন। ঐ টেবিলেই একজন মধ্য বয়সী মহিলা বসে ছিলেন। ভাত দেওয়া শেষে ভাতওয়ালা সেই মহিলাকে বললেন, বুবু ভাতার লাগবে?
মহিলা রেগে আগুন।
- কী বললেন আপনি?
খাজিনদার লোকটা বললেন, কী বললাম?
- চড় দিয়ে দাঁত ফেলে দেব হারামজাদা। চিনিস আমাকে?

মহিলার এমন গলা শুনে আমি এগিয়ে গেলাম। ইতোমধ্যে সবার দৃষ্টি সেই মহিলা আর খাজিনদারের দিকে। আমি বললাম, কী হয়েছে আন্টি?
তিনি রাগতস্বরেই বললেন, এই লোক আমাকে বলে কিনা ভাতার নেবেন? কী বেয়াদব দেখেছেন?
আমি বললাম, আন্টি আপনি বোধ হয় ভুল শুনেছেন। লোকটা আসলে আপনাকে বলতে চেয়েছে, ভাত আর নেবেন? যেমন আপনার সামনে থাকা লোকটিও আমাকে বলেছিলেন, বাবা ভাতার আছে?

আন্টি চুপ হয়ে মাথা নিচু করে বসে পড়লেন। খাজিনদার লোকটা প্রস্থান করলো। আমি আন্টিকে বললাম, আন্টি মাংস আর নেবেন?
.
ভাত আর নেবেন [] শ্রাবণ আহমেদ
জুন ২০২০
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৪
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

×