somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নজরুল ইসলাম

২৮ শে আগস্ট, ২০১০ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৪তম মৃত্যু বার্ষিকী। একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তাঁর মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।

১৮৯৯ সালের ২৫ শে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কাজী নজরুল। পিতা কাজী ফকির আহমদে আর মা জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান নজরুলের প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় মসজিদে। কারণ বাবা ছিলেন মসজিদের মুয়াজ্জিন। কিন্তু দুরন্ত এই কিশোরের মন সেখান থেকে তাকে নিয়ে যায় বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে। থিয়েটার, লেটোর দলে আর গান কবিতার মুক্ত মাঠে শুর হয় তার বিচরণ। সময়ের প্রয়োজনে আবার একসময় এ সবের মায়া কাটিয়ে চলে যান সেনাবাহিনীতে। অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধে। যুদ্ধ শেষে ফিরে এসে বেছে নেন সাংবাদিকতা পেশা। সমাজের বৈষম্য আর সাম্রাজ্যবাদের আগ্রাসন তার মনকে করে তোলে বিদ্রোহী। নজরুল তাই ব্রিটিশ রাজের বিরুদ্ধে নেমে পড়েন প্রত্যক্ষ সংগ্রামে। লেখেন 'বিদ্রোহী' এবং 'ভাঙার গান'-এর মত কবিতা; প্রকাশ করেন ধূমকেতুর মত সাময়িকী। অত:পর কারাবন্দী হতে হয় লেখনীর জন্য। বন্দী অবস্থায়ই লেখেন 'রাজবন্দীর জবানবন্দী'।

কাজী নজরুলের সাহিত্যকর্মে একউসঙ্গে ভালবাসা, মুক্তি এবং বিদ্রোহের অদ্ভূত মিশেল। ছোট গল্প, উপন্যাস, গান, নাটক লিখলেও তিনি মূলত বিদ্রোহী কবি হিসেবেই বেশি পরিচিত। বাংলা কবিতার জগতে তিনি এক নতুন ধারার জন্ম দেন। প্রায় ৩০০০ গান রচনা করেছেন। লিখেছেন অংখ্য গজল।

কিন্তু এই দুরন্ত দুর্বার কবির জীবনে যেন হঠাৎ করেই নেমে আসে অসীম স্বব্ধতা। মাত্র ৪৩ বছর বয়সে তিনি পিক্‌স রোগে আক্রান্ত হন। হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। দেয়া হয় বাংলাদেশের নাগরিকত্ত্ব। ১৯৭৬ সালে ৭৭ বছর বয়সে আজকের দিনে মৃত্যুবরণ করেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
তার মৃত্যুবার্ষিকীতে মহান এই কবির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×