somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজুরি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন ২৭ সেপ্টেম্বর আগামী ঈদেও বাড়তি বেতন পাচ্ছে না রাষ্ট্রায়ত্ত কলকারখানার লক্ষাধিক শ্রমিক

১৩ ই আগস্ট, ২০১১ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মজুরি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন ২৭ সেপ্টেম্বর
আগামী ঈদেও বাড়তি বেতন পাচ্ছে না রাষ্ট্রায়ত্ত কলকারখানার লক্ষাধিক শ্রমিক
জাফর আহমেদ
এক বছর আগে 'জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন' গঠিত হলেও ঈদের আগে কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারছে না। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে কমিশন গঠিত হওয়ার সময় চার মাস সময় বেঁধে দেয়া হয়। এরপর নানা অজুহাত দেখিয়ে কমিশন ছয় মাস কোন কাজই শুরু করতে পারেনি। এ সময়ের মধ্যে জীবন নির্বাহের ব্যয় বৃদ্ধি পায় কয়েক গুণ। বৃদ্ধি পায় ভোগান্তি। একই সময়ে বিভিন্ন মহলের চাপের মুখে কমিশন শেষ পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ নির্ধারণ করে ২৭ সেপ্টেম্বর। ফলে আগামী ঈদেও বাড়তি বেতন পাচ্ছেন না রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলোর লক্ষাধিক শ্রমিক।
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ডিসেম্বরে জাতীয় পে-স্কেল ঘোষণা করে। বাদ পড়ে যায় রাষ্ট্রায়ত্ত জুট, চিনি, ইস্পাত ও লৌহ এবং রসায়ন শিল্পের লক্ষাধিক শ্রমিক। সে সময় বাজারদর অতি মাত্রায় বৃদ্ধি হওয়ার কারণে শ্রমিকদের জীবন নির্বাহের খরচ বেড়ে যায়। এ জন্য শ্রমিকরাও বেতন বৃদ্ধির জোর দাবি জানাতে থাকে। চিনিসহ কয়েকটি সেক্টরের শ্রমিকরা আন্দোলন করে। ফলে ২০১০ সালের সেপ্টেম্বরে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া তিন মাসের মধ্যে বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা কর্মসূচি স্থগিত করে। এবং এর পরপরই চার মাস সময় দিয়ে সাবেক সচিব মাহে আলমকে প্রধান করে গঠিত হয় 'জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১০'। সময় দেয়া হয় চার মাস কিন্তু মাহে আলম কমিশন ছয় মাসে একটিও বৈঠক করতে পারেনি। এ সময় শ্রমিকরা আবার বেতন বৃদ্ধির জোরালো দাবি জানায়, কমিশনের বিরুদ্ধে সমালোচনাও উঠে বিভিন্ন মহল থেকে। ফলে কমিশন গঠন হওয়ার সাড়ে আট মাস পর বসে কমিশনের প্রথম বৈঠক। সে সময় মাহে আলম কমিশনের ব্যর্থতা নিয়ে লেখালেখিও হয় বিভিন্ন সংবাদপত্রে। আবার নতুন করে সময় নির্ধারণ করা হয় এবং তারই ধারাবাহিকতায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ নির্ধারণ করা হয় ২৭ সেপ্টেম্বর।
এ ব্যাপারে জুটকল শ্রমিক সংগ্রাম পরিষদের নেতা সহিদুল্লাহ চৌধুরী বলেন, এটা খুবই খারাপ দৃষ্টান্ত যে মজুরি কমিশন চার মাস সময় নিয়ে এক বছর অতিক্রম করলেও শ্রমিকদের জন্য মজুরি ঘোষণা করতে পারেনি। জানা গেছে, মজুরি বোর্ড সবেমাত্র কাজ শুরু করেছে। যে দিনই কাজ শুরু করুক দ্রুততম সময়ের মধ্যে মজুরি ঘোষণা করতে হবে এবং ২০০৯ সাল থেকে তা কার্যকর করতে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, গত বছর ঈদের আগে শ্রমিকদের ২ হাজার করে টাকা দেয়া হয়েছিল, জীবন নির্বাহের ব্যয় বৃদ্ধি পাওয়ায় এবার সে টাকা বাড়িয়ে ৫ হাজার টাকা করতে হবে।
এ ব্যাপারে চিনি শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওবাইদুল হক বলেন, শ্রমিকদের কথা দিয়ে শিল্পমন্ত্রী আমাদের কথা রাখেননি। সেপ্টম্বরেও যদি মজুরি ঘোষণা না হয়, আমরা আবার আন্দোলনে যাব।
রসায়ন শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, মজুরি কমিশন চলছে ইচ্ছামতো। স্বাধীনতার পর থেকে যাদের নিয়ে কমিশন গঠিত হয়েছে তাদের কেউই রসায়ন শিল্পের ছিলেন না। মজুরি কমিশনের ফাইনাল রিপোর্ট দেয়ার আগে সব সেক্টরের শ্রমিকদের মতামত শোনা উচিত বলেও তিনি উল্লেখ করেন।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×