somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থনৈতিক অঞ্চল আইনে থাকছে না শ্রমিক অধিকার × এটি কালো আইন, এতে শ্রমিকের মৌলিক অধিকার খর্ব হবে : ট্রেড ইউনিয়ন

৩০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে শ্রমআইন নিষিদ্ধ করে আইন করায় ক্ষুব্ধ হয়েছেন শ্রমিক নেতারা। তারা বলেছেন, কোন শিল্পাঞ্চলে এ আইন কার্যকর হলে শ্রমিকদের সাংবিধানিক ও মৌলিক অধিকার কেড়ে নেয়া হবে। বাংলাদেশের ভূখ-ে কোন শিল্পকারখানা ও ব্যাংক-বীমা হলে তা দেশের প্রচলিত আইনানুয়ায়ী হওয়া উচিত বলে তারা সংবাদকে জানিয়েছেন।
অর্থনৈতিক অঞ্চল আইন-২০১০-এর ১৩ নম্বর ধারার (১) এর 'ড' উপধারাতে বলা হয়েছে 'সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোন অঞ্চল বা অঞ্চলের কোন প্রতিষ্ঠানকে নিম্নবর্ণিত সব বা যেকোন বিধান হতে অব্যাহতি দিতে পারবে, অথবা এ মর্মে নির্দেশ দিতে পারবে যে, উক্ত সব বা যেকোন আইনের বিধানাবলী, উক্ত প্রজ্ঞাপনে বিধৃত পরিবর্তন বা সংশোধনসাপেক্ষে, কোন অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যথা- ......(ড) বাংলাদেশ শ্রমআইন-২০০৬ (২০০৬ সালের ৪২ নম্বর আইন)...'এ নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে সেখানে কোন শ্রমআইন কার্যকর থাকবে না।। শ্রমিকরা আইনত কোন কার্যক্রম চালাতে পারবে না। ফলে সেখানে শ্রমিকদের প্রাপ্যসহ শ্রমিক অধিকারের ক্ষেত্রে নিয়োগকর্তা যেভাবে পরিচালনা করবে শ্রমিকরা সেভাবে চলতে বাধ্য থাকবে। কোন বঞ্চনা বা অনিয়মের বিরুদ্ধে প্রতিকার চেয়ে এ আইন অনুযায়ী কোন প্রতিকার পাবে না।
নতুন এ আইনকে কালোআইন হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী। প্রবীণ এ শ্রমিক নেতা বলেন, এটা কোনভাবেই গ্রহণ যোগ্য হতে পারে না। তিনি বলেন, এমনিতেই কলকারখানাগুলোতে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন কার্যক্রম চালাতে পারে না। বিশেষ করে গার্মেন্টস খাতে শ্রমআইন কার্যক্রম চালানোর আইনি বিধান থাকলেও সেখানে কোন রকম ট্রেড ইউনিয়ন কার্যক্রম চালাতে দেয়া হয় না। তারপর যদি কোন বিশেষ শিল্প অঞ্চলে অন্য কোন আইন দিয়ে শ্রম আইনকে অকার্যকর করে দেয়া হয় তাহলে সেখানে শ্রমিকরা অধিকারের কোন কথা বলতে পারবে না।
এ আইনকে প্রচলিত আইনের পরিপন্থী হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম সম্পাদক শ্রমিক নেতা হাবিবুর রহমান সিরাজ। তিনি বলেন, বাংলাদেশের যেখানেই এবং যে অঞ্চলেই হোক না কেন দেশের ভূখ-ের মধ্যে কোন প্রতিষ্ঠান হলে তাকে প্রচলিত আইন মানতে হবে। তিনি বলেন, ব্যাংক-বীমা বা যেকোন শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলেই তা শিল্পনীতির আলোকে প্রতিষ্ঠিত হতে হবে। প্রচলিত আইনে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। এটা না হলে তা হবে শ্রমিক স্বার্থবিরোধী।
ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে অন্য আইন দিয়ে রহিত করা হলে তা হবে মৌলিক অধিকার পরিপন্থী। এটা হবে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা-বিরুদ্ধ কাজ। শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদের সমন্বয়ক ওয়াজেদুল ইসলাম খান বিষয়টিকে সে ভাবেই দেখেন। তিনি বলেন, কোন শিল্প এলাকায় উদ্যোক্তাদের শ্রমআইন থেকে অব্যাহতি দেয়া হবে-এটা হতে পারে না। এটা একই সঙ্গে মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। একদিকে আইন করা হবে আর অন্যদিকে আর একটি আইন দিয়ে বন্ধ করে দেয়া হলে তা হবে সরকারের দ্বিমুখী নীতিরই প্রতিফলন।
তিনি বলেন, সরকার যদি মনে করে শ্রমিকদের অধিকার হরণ করে শিল্পায়ন করা যাবে_ তবে ভুল করবে। শ্রমিকদের অধিকার স্তব্ধ করে শিল্পায়ন হয়েছে-এমন নজির কোথাও নেই। বরং তা শিল্পের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। শ্রমআইন সংবিধান স্বীকৃত আইন। তাই শ্রমআইনকে অস্বীকার করা মানে একই সঙ্গে সাংবিধানিক ও মৌলিক অধিকারকে হরণ করার সামিল।
তিনি বলেন, এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেডে দেখেছি শ্রমআইনকে অন্য আইন দিয়ে অকার্যকর করে উদ্যোক্তাদের সুবিধা করে দেয়া হয়েছে। সেখানে মালিকরা শ্রমিকদের ইচ্ছামতো ব্যবহার করেছে। শ্রমিকদের নির্যাতন করেছে।
তিনি বলেন, শ্রমআইন নিষিদ্ধ করে সেখানেও অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়নি। মাঝে মধ্যেই শোনা গেছে শ্রমিক অসন্তোষ-বিক্ষোভ। নতুন অর্থনৈতিক জোন করে শ্রমআইন কার্যক্রম নিষিদ্ধ করলে সেখানেও শ্রমিকরা তাদের দাবি-দাওয়া তুলবে না-এ নিশ্চয়তা কে দেবে?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×