somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটবেলার ঈদ-২য় পর্ব

১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের জন্য যতোটা না অপেক্ষা করতাম,তার চাইতেও অপেক্ষা করতাম চাঁদরাত এর জন্য।চাঁদরাতটা ছিলো সবচেয়ে আনন্দের।রোযার ঈদের সময় শেষ রোযার দিন ইফতারী শেষ না করেই দৌড় দিতাম নিচে,মাঠে খেলার সাথীরা তখন আকাশের দিকে চাঁদ খোঁজায় ব্যস্ত।অতি উৎসাহী অনেকে সবার আগে চাঁদ দেখে ফেলে দাঁতের পাটি বের করে ফেলতো।আমরা যারা দেখতে পাইনি,তারা আতিপাতি করে খুঁজতাম মনটা খারাপ করে।চারিদিকে তখন অল্প অল্প পটকাবাজি শুরু হয়ে যেতো।
খুঁতখুঁতানি মনে শেষ ভরসা বিটিভির আশ্রয় ।স্ক্রীনের নীচ দিয়ে যদি দেখাতো "দেশের কোথাও চাঁদ দেখা যায়নি",তখন খুব ভাব মেরে আবার মাঠে যেয়ে চাঁদ দেখে ফেলা পার্টিদের ধরতাম।কই রে তোদের চাঁদ কই?যা চাঁদ দেখা কমিটির সাথে যোগাযোগ কর।
আর মাথায় ঘোমটা দেয়া ভদ্রমহিলা যদি ক্লোজআপ হাসি দিয়ে বলত "ঈদ মোবারক",তাহলে একছুটে পটকা আর ফুলঝুরির প্যাকেট টা নিয়ে মাঠে যাইতাম।আমি পটকা ভয় পাই।আমার কাছে ফুলঝুরি-ই ভালো লাগতো।একসাথে অনেকে মিলে আগুনের কাছে ফুলঝুরি ধরতাম।সবার ফুলঝুরিগুলো ধরে গেলে গোলগোল করে ঘুরাতাম।কি যে ভালো লাগতো :) ।রাতের অন্ধকারে যেন আলোর ঝরনা :P ।ছেলেরা যে কত কি নাম এর আতশবাজী নিয়ে আসতো,নামও ভুলে গেছি এখন ।
ঈদ কনফার্ম হবার পর তোড়জোড় শুরু হয়ে যেত চাঁনরাতের মেহেদী দেবার জন্য। মেহেদী পাতা বাটা হতো।তখন তো আর এইসব টিউব মেহেদীর চল ছিলোনা।বাটা মেহেদী দুই হাতে গোল গোল করে দিতাম,দেবদাস মুভির পার্বতীর মতো করে।মাঝে মাঝে ডিজাইন করে নামের আদ্যক্ষর লেখা হতো।সবাই দেবার পরে যদি মেহেদী বাটা বেশি থাকতো,তাহলে আন্গুলে নখের কাছে উঁচু উঁচু করে দিতাম।রং গাঢ় করার জন্য মাঝে মাঝে চায়ের লিকার দেয়া হতো বাটা মেহেদীতে।এর পরে দু'হাত ভর্তি মেহেদী লাগিয়ে ঘুমুতে যেতাম,সকাল হবার অপেক্ষায়...B-)
সত্যি ছেলেবেলার সেই দিনগুলো যদি ফিরে পেতাম আবার :(
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১৯
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×