somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটবেলার ঈদ-৩য় পর্ব

২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের সকালটা শুরু হতো "ঈদ মোবারক মা",একটা চিৎকার শুনে।আমাদের বাসায় এই ব্যাপারটা খুব মজার।ঈদের দিন কে আগে ঈদ মোবারক বলতে পারে।আমি প্রতিবার ভাবি ঈদের দিন সকাল সকাল উঠবো,কিন্তু কোনবারই পারিনা :(। এই ক্ষেত্রে আব্বু প্রতিবার ফার্স্ট হয়(এখনো :( )।সকালে নামাজ পড়ে হর্টিকালচার থেকে এত্তোরকম ফুল নিয়ে আব্বু বাসায় ফিরে সবাইকে ঘুম থেকে তোলে।আম্মু অবশ্য আব্বুর এই মজাটা দেখবার জন্য কোনদিনও আমাদের কে আগে ঘুম থেকে তোলেনা :)
আমাদের বাসায় কেউ ছোট হোক বা বড়,সবাইকেই কোন না কোন কাজ করতে হতো।কেউ ফুলদানিতে ফুল সাজাতাম।কেউ বসার ঘরের বিছানায় ফুলতোলা নতুন বেডসীট বিছাতাম।কেউ বা আম্মুকে রান্নাঘরে সাহায্য করতাম।
আম্মু সকাল থেকেই ব্যস্ত থাকতো ঈদের জামাতের আগেই সেমাই-টা রেডি করার জন্য।আব্বু সেমাই খেয়ে নতুন পান্জাবী গায়ে জায়নামাজটা হাতে নিয়ে নামাজে যেতেন।
আব্বু নামাজে যাবার পরে মাত্র মোড়কখোলা সাবান দিয়ে গোসল করে নতুন জামা পড়তাম।ছোটবেলায় প্রতি ঈদে ২/৩ টা করে ড্রেস নেয়া হতো ;)।আর ড্রেসের সাথে ম্যাচ করে জুতা,ক্লিপ তো থাকতোই ,আরো থাকতো ম্যাচ করা ব্যাগ :P ।সেজেগুজে রেডী হয়ে আব্বু আম্মু কে সালাম করতাম।সালামীটাই আসল উদ্দেশ্য ছিলো ।বয়সে একদিনের বড় কাওকেও সালাম করা বাদ দিতাম না :P।খেলার সন্গীরা চলে এলে আড়চোখে দেখে নিতাম তাদের ড্রেস,চুড়ি,ব্যাগ।কারো সাথে জামার ডিজাইন বা ক্লিপ-টা মিলে গেলে মুখটা বাংলার পাঁচ এর মতো হয়ে যেতো।ঈদটাই মাটি হয়ে যেতো :( ।যাই হোক একটু খাওয়া দাওয়া করে বেড়াতে বের হতাম।টার্গেট থাকতো সেইসব বাড়ি যেখানে আন্টিরা বেশি বেশি সালামী দেয়।বাড়ি বাড়ি গিয়ে বেড়াতাম দল বেঁধে।জরদা-সেমাই খাওয়া শেষ করে আমরা যখন হাঁটা ধরতাম,মনে মনে অপেক্ষা করতাম।দরজার কাছে গিয়ে আন্টি বলতেন একটু দাঁড়াও,মুখগুলো তখন আমাদের ঝলমল করে উঠতো খুশিতে।আন্টি সালামী এনে আমাদের দিতেন,আমার তখন একটু আঁইগুই করতাম :D।ভাবখানা এমন "কি দরকার ছিলো" :P..এরপর দে ছুট..পাড়ার দোকানে ।দোকানের সব কিছু যেন কিনে ফেলবো সেই দিন।একটাকা দামের তেঁতুলের আচার,টিকটিকির ডিমের মতো দেখতে বুনবুনি বলতাম আমরা,তার চাইতেও একটু বড় সাইজের বলগাম।সব কিনে ব্যাগে ভরে আইসক্রিম ওয়ালার কাছে যেতাম।সেইসময় পাইপ আইসক্রিম পাওয়া যেতো।এখন অবশ্য দেখিনা এই জিনিষ।একেক জন একেক রং এর পাইপ কিনে খাইতে খাইতে বাসায় ফিরতাম।দুপুরে একটু রেস্ট নিয়ে চান্গা হয়ে আবার বিকেলে বেড়ানোর জন্য :D
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×