বর্তমান যুগ প্রযুক্তির যুগ এখন সবকিছুতেই রয়েছে নিরাপত্তা পাসওয়ার্ড ফলে এসব পাসওয়ার্ড মনে রাখাটাই অনেক ঝামেলার কাজ এই কাজ সহজ করে দিতেই এবার বাজারে আসছে পিন এবং পাস ওয়ার্ড মনে রাখার ব্রেসলেট।
একজন মানুষের কত রকমের না একাউন্ট রয়েছে, ব্যাংক একাউন্ট, ইমেইল একাউন্ট, সোশ্যাল মিডিয়া একাউন্ট সহ আরও অনেক একাউন্ট। প্রত্যেকটি একাউন্ট ব্যবহার করতে হলে প্রয়োজন পড়ে আলাদা আলাদা পাসওয়ার্ডের ফলে এতো পাসওয়ার্ড মনে রাখাটা অনেক ক্ষেত্রেই বাড়তি ভোগান্তি বয়ে আনে অনেকের জন্য। তাঁদের জন্যই এবার এল পিন এবং পাস ওয়ার্ড মনে রাখার ব্রেসলেট।
ক্যানাডিয়ান কোম্পানি Bionym তৈরি করেছেন পিন এবং পাস ওয়ার্ড মনে রাখার ব্রেসলেট যার নাম দেয়া হয়েছে Nymi.
Nymi তে রয়েছে একটি বিশেষ হার্ট আইডি যার কাজ হচ্ছে মানুষের হৃদ স্পন্দন অনুসরণ করা। মানুষের ক্ষেত্রে হার্ট বিট বা হৃদ স্পন্দন এক এক জনের এক এক রকম হৃদ স্পন্দনে কারো সাথে কারো মিল নেই। ফলে এই ব্রেসলেট সহজেই বুঝতে পারে সে কার হাতে আছে? মালিক কিংবা অন্য কেউ!
এই ব্রেসলেটটি সাধারণত কেবল নির্ধারিত ডিভাইসের ক্ষেত্রে কাজ করে। এই ব্রেসলেটকে যখনই নির্ধারিত কোন ডিভাইস যেমন কম্পিউটার, গাড়ি কিংবা কোন লকারের কাছে নেয়া হয় এটি নিজে থেকে বুঝে নিতে পারে এটি কি ধরণের একাউন্ট এবং এর পাসওয়ার্ড কি দেয়া ছিল! যেমন উদাহরণ স্বরূপ, এই ব্রেসলেটকে যদি কোন গাড়ি কিংবা কোন লক করা দরজার কাছে নেয়া হয় এবং আগে থেকে এসব ডিভাইস যদি ব্রেসলেটে পেয়ার করা থাকে তবে এটি কাছা কাছি নিতেই ব্যবহারকারীর হৃদ স্পন্দন পরীক্ষা করে ঐ ডিভাইসের লক খুলে দিবে। একই সাথে এই ব্রেসলেটকে যদি স্মার্টফোনের সাথে সংযুক্ত করা হয় তবে এটি কোন এসএমএস কিংবা ইমেইল এলে ভাইব্রেশান দিবে।
Nymi ব্রেসলেট চুরি যাওয়ার কোন সুযোগ নেই কারণ আপনি যদি অন্য কারো ব্রেসলেট হাতে লাগান তবে সাথে এটি আপনাকে আপনার হৃদ স্পন্দন চেক করে জানিয়ে দিবে আপনি তাঁর মালিক নন অতএব সে আপনাকে কোন ধরণের সাহায্য করতে পারবেনা।
যাই হোক আপনি যদি এই ব্রেসলেট পেতে চান তবে আপনাকে ৭৯ ডলার খরচ করতে হবে যদি আপনি ২৫০,০০০ জন প্রথম অর্ডারকারীর মাঝে থাকেন নতুবা ৯৯ ডলার খরচ করতে হবে। এটি ২০১৪ সালের ভেতর বাজারে পাওয়া যাবে। প্রি অর্ডার বিষয়ে বিস্তারিত জানতে ---
http://www.bionym.com/tech/
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।