somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যারাডোনাকে ক্ষমা করতে পারেননি শিলটন

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৮৬’র বিশ্বকাপে ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’পিটার শিলটনকে মনে আছে? ইংল্যান্ডের হয়ে ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সেই গোলরক্ষক? ঈগলের মতো দৃষ্টি ছিল যাঁর। গোলপোস্টে যিনি দাঁড়ালে ভরসা পেতো ইংলিশরা। ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশিবার আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা এই কিংবদন্তি গোলরক্ষক ১৯৮৬ সালের বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের স্বাক্ষী। সেই গোলটি এখনো তাড়িয়ে নিয়ে বেড়ায় শিলটনকে। তিনি পীড়িত হন এই ভেবে যে ম্যারাডোনা কোনোদিনই ওই গোলটির জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেননি।

১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ওই ম্যাচে ম্যারাডোনার জোড়া গোলে আর্জেন্টিনা ২-১ গোলে জিতে বিশ্বকাপ থেকে ইংলিশদের বিদায় করে দিয়েছিল। ম্যারাডোনার দুটি গোলই ছিল ইতিহাস। হাত দিয়ে প্রথম গোলটি ছিল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোল। রেফারির চোখ এড়িয়ে গেলেও সেদিন ম্যারাডোনাকে খুব কাছ থেকে ওই গোলটি করতে দেখেছিলেন তিনি। অপর গোলটি সর্বকালের সেরাই। প্রায় মধ্যমাঠ থেকে বল নিয়ে একে একে বেশ কয়েকজন ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে গোলে বল ঠেলে দিয়েছিলেন ম্যারাডোনা। দ্বিতীয় গোলটি নিয়ে ম্যারাডোনার প্রতি শিলটনের শ্রদ্ধা থাকলেও হাত দিয়ে করা প্রথম গোলটির জন্য তিনি ম্যারাডোনাকে কোনো দিনই ক্ষমা করতে পারেননি সর্বকালের অন্যতম সেরা এই ইংলিশ গোলরক্ষক।

নিজের মর্মপীড়ার ব্যাপারে এত বছর পরেও দারুণ অকপট শিলটন, ‘কোনো সন্দেহ নেই, আমি যতো খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি, ম্যারাডোনা তাদের মধ্যে সেরা। কিন্তু এই একটি ব্যাপারেই ম্যারাডোনা চরম অখেলোয়াড়ী মনোভাবের পরিচয় দিয়েছেন।’

খেলার মাঠে ‘প্রতারণা’ নিয়ে শিলটনের অবশ্য নিজস্ব একটা মতামত আছে, ‘খেলার মাঠে আমি অনেককেই প্রতারণার আশ্রয় নিতে দেখেছি। অনেক গোলরক্ষকই গোললাইনের ভেতর থেকে বল ফিরিয়ে চেপে যায়। কিন্তু খেলার পর আবার অনেকেই এজন্য দুঃখ প্রকাশ করে। ম্যারাডোনা এত বড় একটা প্রতারণা করেছেন কিন্তু তিনি কোনো দিন দুঃখ প্রকাশ করে এ সম্পর্কে একটা কথাও বলেননি।

এরপরই তিনি জানিয়েছেন নিজের একটা ছোট্ট প্রত্যাশার কথা, ‘আমি খুবই খুশি হতাম, যদি ম্যারাডোনা কোনো দিন ইংল্যান্ডে এসে ব্যাপারটির জন্য দুঃখ প্রকাশ করতেন। জানি তেমনটা কখনোই ঘটবে না।’
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×