এইডস একটি মরণব্যাধি যা এইচআইভি ভাইরাসের সংক্রমণের মাধ্যমে হয়। এতদিন পর্যন্ত এইডসের কোন কার্যকর চিকিৎসা আবিস্কার হয়নি। তবে সম্প্রতি খবরে প্রকাশ FIT বায়োটেক নামক একটি কোম্পানি সম্ভবত এইডসের ভ্যাকসিন আবিষ্কার করেছেন এবং এই বছরেই ভ্যাকসিনের টেস্ট শুরু করা হবে।
বহু দিন ধরেই মেডিক্যাল গবেষকরা এইচআইভি ভাইরাস প্রতিরোধে ওষুধ কিংবা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত সেই চেষ্টা সফলতার মুখ দেখেছে বলা যায়। সর্বশেষ গবেষণায় আবিষ্কৃত হয়েছে যে ভ্যাকসিনটি রোগ বৃদ্ধির হার কমাতে কিংবা এইচআইভি ভাইরাস সম্পূর্ণ ধ্বংস করে ফেলতে সক্ষম। অনেক কষ্টসাধ্য পরিশ্রমের পর FIT বায়োটেক কোম্পানি দুইটি সেরা ইউরোপিয়ান ইউনিভার্সিটি এবং দুইটি আমেরিকান ফার্মাসিউটিকল কোম্পানির সাথে সংযুক্ত হয়ে আবিষ্কার করেছেন যে – তাদের ভ্যাকসিনটি শরীরে এইচআইভি ভাইরাস ছড়িয়ে যাওয়া প্রতিরোধে সক্ষম।
২০১৪ সালের বসন্তের শেষের দিকে একশ জন এইডস রোগীকে ভ্যাকসিন প্রদান করা হবে। এবং পরবর্তীতে ফ্রান্স এবং সুইজারল্যান্ডের সহস্রাধিক রোগীকে ভ্যাকসিন প্রদান করা হবে। যদি ভ্যাকসিন প্রদান করার পর এইচআইভি আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে উঠে কিংবা এইচআইভি ভাইরাস প্রতিরোধের প্রমাণ পাওয়া যায় তাহলে এইডস রোগের চিকিৎসায় বড়ধরনের সফলতা আসবে বলা যায়। ফলশ্রুতিতে ভ্যাকসিনটি গ্রহণযোগ্যতা পাবে এবং পরবর্তী পাঁচ বছরের মধ্যে বাজারজাত করা হবে ভ্যাকসিনটি।
FIT বায়োটেক কোম্পানির সিআইও Kalevi Reijonen এর বক্তব্য হতে জানা যায় – পূর্বে এইডস রোগীর চিকিৎসা করতে যে খরচ হতো এই ভ্যাকসিন বাজারজাতের পর চিকিৎসা খরচ পূর্ব খরচের দশ ভাগের এক ভাগ হবে। বর্তমানে এক বছর ওষুধ চিকিৎসা নিতে একজন এইডস রোগীর কমপক্ষে দশ – পনের হাজার ইউরো ডলার লাগে। এই বছরের মধ্যেই ভ্যাকসিনের লাইসেন্স এবং বাজারজাত করণের উদ্দেশ্য উৎপাদন সংক্রান্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে এমন আশাবাদ ব্যক্তও করেছেন তিনি।
ভ্যাকসিনটি আবিষ্কারের ফলে এইডস-এর চিকিৎসায় আরও এক ধাপ এগিয়ে গেলেন বিজ্ঞানীরা। আশা করি শীঘ্রই এমন দিন আসবে যখন কেউ এইডস রোগে আক্রান্ত হয়ে মারা যাবে না। সেইকারণে FIT বায়োটেক কোম্পানির সফলতা প্রত্যাশা সবার।
আবিষ্কৃত হয়েছে মরণব্যাধি এইডসের ভ্যাকসিন!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।