somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উল্টোকথা

১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সম্রাট আকবরের সভায় তার উপদেষ্টা মন্ডলীকে নবরত্ন বলা হতো, এটা মোটামুটি সবারই জানা। সেই নবরত্নের এক রত্ন ছিলেন বীরবল। বলা হয়ে থাকে আকবরের সভাকে নাকি হাসিরছলে বিভিন্ন বুদ্ধিদীপ্ত মন্তব্য দিয়ে সভাকে সবসময় তিনি মাতিয়ে রাখতেন। যারা ইতিহাস পড়তে ভালোবাসেন, তাদের এটা জানা থাকার কথা। যাই হোক, ইতিহাস শেখানো আমার উদ্দেশ্য নয়। ছোটবেলায় পত্রিকাতে ”বীরবলের গল্প” শিরোনামে একটি সাপ্তাহিক ক্রোড়পত্রে লেখা আসতো। তীর্থের কাকের ন্যায় আমি সারাসপ্তাহ সে লেখাটির জন্য অপেক্ষা করতাম। সেখানেই একদিন একটা গল্প পড়েছিলাম।
একদিন সম্রাট আকবর বীরবলকে প্রশ্ন করেছিলেন, “আচ্ছা বীরবল বলতো, এ সাম্রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান মানুষটি কে?” বীরবলের তৎখঁনাত জবাব ছিলো ”জাহাপনা আপনি”। সম্রাট খুব খুব খুশি হয়ে তাকে আবারো জিজ্ঞেস করলেন “তাহলে সবচেয়ে বোকা কে?”। এর জবাবে বীরবল আবারো জবাব দিয়েছিলেন “জাহাপনা আপনি”।
বীরবলের এমন জবাবে সম্রাট কিছুটা হতচকিত হয়ে যান এবং জানতে চান এর মানে কি?
চতুর বীরবল তখন জবাব দিয়েছিলেন “জাহাপনা, অাপনি যদি এ সাম্রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান মানুষ না হতেন, তাহলে এ সাম্রাজ্য শাষন করা আপনার দ্বারা সম্ভব হতোনা। কিন্তু সেই সাথে আপনার সামান্য নির্বুদ্ধিতা পুরো সাম্রাজ্যের সর্বনাশ করতে পারে, যে ধরনের নির্বুদ্ধিতা আপনি ছাড়া আর কারো পক্ষে করা সম্ভব না”।
আসলে বীরবলের গল্প বলার জন্য আমার এতো কথা লেখা উদ্দেশ্য নয়। আমাদের পুরো সমাজ-দেশ জুড়েই ক্ষমতাধর মানুষদের চতুরতার সুফল যেমন আমরা ভোগ করি, তেমনি তার কুফলটাও আমাদেরই ভোগ করতে হয়। হয়তো আমার মতোন সাধারন মানুষের কথা ওইসকল ক্ষমতাধরদের কাছে কখনোই পৌছবেনা। কিন্তু ছোটবেলায় নীতিবাক্য বা এধরনের শিক্ষামূলক গল্পগুলো আমরা সবাই পড়ে এসেছি। কিন্তু কালের আবর্তে আমাদের জীবন থেকে সেসব নীতিবাক্য আর শিক্ষামূলক গল্পের শিক্ষাগুলো ধুঁয়েমুছে একদম সাফ হয়ে যায়।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

পরেছো চশমা গান

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:১৪


কাজল চোখে পরেছো চশমা
লাগছে সুন্দর, দেখছো কি?
প্রণয়ের দেবদারু কিংবা-
কঞ্চি বাঁশের- কৃষ্ণ ছবি;
ডাকছো নাকি হ্যামিলনের বাঁশি

ছায়াহীন ভাবে দেখছো শুধু
ফুলঝুরি নয়, মনে রেখে হিংসা
তবু লাল নীল সাদা চশমায়
রেখে যাও বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

×