দ্বীপের মৃত্যু এবং আমাদের সুশীল মিডিয়া
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নামের মতই স্বাআলোয় প্রজ্জলিত ছিলো দ্বীপ রায়হান। প্রায় তিন মাস ধরে নিভু নিভু করে অবশেষে আমাদের অন্ধকারের সাগরে ভাসিয়ে নিভে গেলো বুয়েটের মেধাবী ছাত্র ''দ্বীপ''। সে হেফাজত কর্মী মেজবাহ ও তার সহযোগিদের চাপাতির আঘাতে আহত হয়ে হাসপাতালে এতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো।
দ্বীপের মৃত্যুতে আমাদের মিডিয়াগুলাতে বড় বড় হেডলাইন হয়নি। টকশোর টকারদের দাঁতকেলানো কথার ফুলজুরিতে মধ্যরাত প্রকম্পিত হয়নি। নেতা নেত্রীদের রাজনৈতিক মানবিকতার চেতনা প্রস্ফুটীত হওয়ার প্রয়োজন হয়নি। মানবাধিকার সংস্থাগুলার মানবিক অধিকারের কোন হেরফের হয়নি। গত তিন মাস ধরে মৃত্যুর সাথে লড়াই করা দ্বীপের কথা কেউ মনে করেনি। তার উপর ফলোআপ স্টোরি হয়নি। টিভি মিডিয়াতে সচিত্র প্রতিবেদন যায় নি। কারন দ্বীপ ''বিশ্বজিত'' ছিলো না। দ্বীপের চাপাতির আঘাত ছাত্রলীগের ছিলো না। ছিলো একটা ধর্ম ব্যাবসায়ী গোষ্ঠির পথভ্রষ্ট কিছু কর্মীর যারা ধর্মের নামে হত্যাকে জায়েজ করে। দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চাপাতির আঘাতে বিরুদ্ধবাদীদের কন্ঠরোধ করে।
আমরা ভদ্রসমাজ তাদের বিরুদ্ধে কিছু বলি না। আমরা দেশপ্রেমিকরা তাদের বিরুদ্ধে কিছু বলি না। আমরা নিরপেক্ষতাবাদীরা তাদের বিরুদ্ধে কিছু বলি না। আমরা মানবতাবাদীরা তাদের বিরুদ্ধে কিছু বলি না। আমরা রাজনীতিবিদ ধোঁকাবাজরা তাদের বিরুদ্ধে কিছু বলি না। আমরা বিশ্বজিৎ হত্যার বিচারের জন্য গলা ফাটাই, হত্যাকারীদের দ্রুতবিচার ট্রাইবুনালে পাঠাই। আমরা দ্বীপ হত্যাকারীদের বিচার চাইতে লজ্জাবোধ করি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন