কবিতা লেখা বন্ধ করে দেই তাহলে?
কবিতায় সিকিউরিটি নেই
ভালোবাসা তো সিকিউরিটির ডিব্বা
তোমার সিকিউরিটি লাগবে
ভালো একটা লাইফস্টাইল লাগবে
একটা মেয়ে দেখাও না সমাজ
যে নিজের সিকিউরিটি নিজে ক্রিয়েট করে
.
তুমি অযোগ্য
কিসের বড়াই তোমার?
তুমি পরনির্ভরশীল
.
কেউ বলে ফেলে কবিতার সঙ্গী থাকে না
কবিদের কবিতা
আর বড়লোকদের সবিতা
.
আমি কবির তুমি থাকলে না
কতো অমূলদ সংখ্যা ছিলো মনে
মূলেই সমস্যা ছিলো কে জানতো
কবেই উপড়ে ফেলতাম তোমাকে
আজ কেনো উপড়াতে পারি না
এটাই তো বুঝে আসে না
.
অবুঝ হয়ে যাচ্ছি
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



