তার জানালার পাশের পুকুর
রাত যদিও জাগে ডেকে যায় কুকুর
.
কতো ছায়া পড়ে
মায়াময় জলে
মনটা যদিও মরা
একটু হলেও গলে
.
সারাদিন কতো ভালো কতো শখ
একটু রাত হলেও পুরোনো মতলব
মাথা ধরে যায় ঝিম মেরে বসে থাকে
পুরো পুকুর পাড় যেন মুচকি হাসে
.
কতো কিছু ছিলো সে-তুমি
দুজন কতোটা সময় কতোগুলো চুমি
.
আজ রাত দুটো কাটে আলাদা
এক ফোন একদিকে অন্যফোনে নেই ফায়দা
.
আগে এক কাপ চা খেতে হত যাদের
এখন তারাই নাকি বদনাম করে রোদের
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



