হুইসেলে ছাড়ে ট্রেন পাহাড়পুর
পূর্ণ অবরোধে জীর্ণ অদূর
সেই শেষ সীমানা কেঁদেছে দিনের পর দিন
আনুভূমিকভাবে দাঁড়িয়েও ভেবেছে সেদিন
.
সে চিন্তায় ভেবেছে ছেলের এক সেমিস্টার
প্রতি রাতে ঘুমের ঘরে চিৎকার
এক টাকার পেছনের ঘাম
সইতেও পারেনি ছেলের নামে বদনাম
.
দূর বহুদূর থেকে পাঠানো খাম
ছেলের হাতের মোয়া
বাবা দূরালাপনিতে ডাকে ছেলের ডাকনাম
চোখের পানি খোঁজে আপন জনের ছোয়া
.
নিষিক্ত জিনিসে থাকে কারো আগ্রহ কারো ভয়
ছেলে করেছিলো ভয়কে জয়
এভাবেই শিরায় ঢুকেছে কেরু,ঢুকেছে হেরোইন
কে শুধবে বলো মৃতপ্রায় বাবার ঋণ
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



