দেখা হবে বন্ধু, ইনশাল্লাহ দেখা হবে...
০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত মাসের পনেরো তারিখ যখন আমি বাড়িতে আসি, ভেবেছিলাম অনেকদিনের ছুটি। এবারটি খুব করে ছুটিটা উপভোগ করবো। বন্ধুরা মিলে খুব মজা করবো, ভর দুপুরে মাঠ দাপিয়ে বেড়াবো আরো কত কি ভেবেছি...। যাই হোক কয়েকটা দিন আমার ছোট্ট মফস্বল শহরের বাতাস, মাটি, জল আর সবচে' বেশি ধুলা-বালি সাথে কাটিয়েছি। পুরোনো বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা আর সাচ্চু-বাবুল-হারমিসন ভাইয়ের চায়ের দোকানের জমানো খাজুইরা আলাপ গুলা অনেক উপভোগ করেছি। জানি আমি আবার এই
আড্ডার মাঝে, আবার বন্ধুদের আর বড়-ছোট ভাইদের মাঝে ফিরে আসবো, আবার জমবে সেই খাজুইরা আলাপ। হয়ত অসীম ভাইকে নিয়ে শীতের কনকনে হাওয়ার হাজারটা খুঁত বের করছি অথবা ফোনের দোকানে গতরাতের ম্যাচটা কোন কারণে কোন দলটা হারলো ইত্যাদি সব আলাপচারিতা...। নতুন কোন মুখ হয়ত আসবে প্রবাস থেকে, আর আমরা তাকে নিয়ে যাব মাঠে খেলাতে! অথবা উন্মুখ হয়ে শুনবো জুয়েল-রকিদের নতুন কোন ক্ষেপ-ম্যাচ কাহিনী! আবার হয়ত শুনব তারেকের নতুন কোন মেয়ে আবিষ্কার! অথবা মারুফ শুনাবে তার নতুন কোন মেয়ে-বন্ধুর খবর! তবে যাইহোক বন্ধুরা আমি সবসময় বাড়ি আসাটা খুব উপভোগ করি। আবার আসবো আমি ফিরে তোমাদের ভিড়ে, ঠাকুরবাড়ির মোড়ে!
দেখা হবে বন্ধু, ইনশাল্লাহ দেখা হবে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯

নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously...
...বাকিটুকু পড়ুনশীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন