আমি গণতন্ত্র চাই না। গণতন্ত্রের নামে এই লাশের মিছিল আমি দেখতে চাই না। এই সভ্যতাকে আমি ধিক্কার জানাই। চার চারটা লাশ নিয়ে শুরু হওয়া রাজনীতি কি নতুন? আজকে ছিলো “বেগম রোকেয়া দিবস” , ছিলো বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের এক ঐতিহাসিক সিরিজ জয়ের দ্বিতীয়দিন। কিন্তু আজকে যে বিরোধীদলের অবরোধ! আমরা অবরোধ এর আগেও দেখেছি... সেই একই চিত্র। “পেটুয়া পুলিশ” আর “বর্বর পিকেটার” এর খেলায় ঝরে যায় কয়েকটি প্রাণ। আরও লাশ পড়বে, আরও মিছিল, হরতাল, অবরোধ হবে। শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে শীর্ষস্থানীয় ব্যক্তিরা বড় বড় কথা বলবেন, দেশের ভাগ্য উদ্ধার করবেন, নিহত ব্যক্তি আমার না তোমার তা নিয়ে টানটানি করবেন! কাদের জন্য এই হরতাল, অবরোধ, এই সরকার? নিশ্চয় জনগনের জন্য। যেখানে কোন একটা মানুষ চাই না এসব সেখানে আমরা কেন তাদের দাবা খেলার মহুরাতে পরিণত হব। এইতো সেমিস্টারটা শেষ করেই দিয়েছিলাম... শেষ দিকে এসে একটা জট পাকিয়ে দিলো... । এই যদি আমাদের গণতন্ত্রের চিত্র হয়, তাহলে আমার মতে, আমরা পরাধীনই ভালো ছিলাম। অন্তত নিজেদের মধ্যে তো একটা বুঝাপড়া ছিলো। এই বিজয়ের মাসে, যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের মাসে, উইন্ডিজের বিরুদ্ধে সোনালী বিজয়ের মাসে আর কোন লাশ চাই না। আর কোন কান্না চাই না। আর কোন পরীক্ষার তারিখ পরিবর্তন চাই না। আগামী মঙ্গলবার যে হরতাল ডাকা হয়েছে সেটা আমাদের বিরোধীদল হয়তো ফিরিয়ে নিবেন। সরকার-বিরোধীদল একই টেবিলে বসে সমঝতায় আসবেন। কারণ, যেটার সমাধান শান্তিপূর্ণভাবে হবে, সেটার জন্য জনগনের সাথে এই লাশ-লাশ ছিনিমিনি খেলা কেনো?
ATEO'র এ কেমন দেনা পাওনা ???

নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই আসব
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।