somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরাপদ

২২ শে আগস্ট, ২০১২ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“সারাদিন Facebook - এই পড়ে থাকতাম। Facebook এই link পেয়ে প্রথমে পড়লাম সীসা আরেকটি শংকার জন্ম, আমার বান্দরবেলা প্রভৃতি post. সারাদিন Facebook chat এ বিরক্ত আমি নতুন জনালা পেলাম । (Window আর কি !) বুঝলাম এতদিনে আসল জায়গায় এসেছি । । আমার জন্য Blog ই হতে পারে সঠিক ঠিকানা । তবে সেটা কেন সামু ব্লগ ই হবে তার উত্তর হচ্ছে First Impression. এরপর registration করলাম। শুরুতেই বিভ্রাট ! Password কাজ করছিলো না। বেশ কয়েকবার চেষ্টার পর কাজ হলো। (তাও ভাল – অন্য একটি টেক ব্লগ সাইটে password এখনো কাজ করে না ।) log in করে আমি একটু মুষড়ে পড়লাম । ব্লগ আর ডায়েরীর মধ্যে পার্থক্য নেই । কেউ দেখতে পারবে না । কেউ যেন কুরুবক বুরবক বাতুল এর মত কথা বলতে না পারে তাই ব্লগারদের নিরাপত্তার জন্য এই বিশেষ ব্যবস্থা ।তবে এ অবস্থা মাত্র ৭ দিনের জন্য তাই গা করলাম না । কিন্তু কত দিনে যে সাতদিন হয় এটাই বুঝতে পারছিলাম না । বোধহয় প্রত্যেক মডারেটর ই ৭ দিন করে পর্যবেক্ষণ করেছেন । ”
ওপরের এই লেখাটা যে আরো বিশাল কলেবরের ক্ষুদ্র অংশ সেটা বোধহয় বলে দিতে হবে না । রেজিস্ট্রেশনের প্রায় ছয়মাস বাদে যখন দেখলাম সেফ হয়েছি তখন মনের আনন্দে লেখাটা শুরু করেছিলাম । কিন্তু প্রথম পাতায় প্রবেশাধিকার পাওয়ার পর মুষড়ে পড়লাম । এ কোন প্রথম পাতা ! ব্লগে পোস্ট হচ্ছে গাদা গাদা কপি পেস্ট মিডিয়া কাভারেজ আর নিজস্ব পণ্যের গুণ কীর্তণ ! যাকগে সেসব দিন ও ফুরিয়েছে । মডারেটর রা সেই কুৎসিত প্রথম পাতা য় সফল সার্জারী করেছেন । এখন এটা সুশ্রী । কিন্তু ততদিনে গোলমালের তালগোল পাকানো হয়ে গিয়েছে । যে লেখাটা লিখতে চেয়েছিলাম সেটা আধা খ্যাঁচড়া হয়ে পড়ে আছে । গদ্য পদ্য –গদ্যকার পদ্যকার দের সাথে একটা শব্দ আস্টেপৃষ্ঠে লেগে আছে – অভিমান । পদ্যকারেরা অভিমানি হয় আর গদ্যেরা অভিমানি হয় । কবিতা যতদিনে লিখে মাথা থেকে নামানো না হয় ততদিন সিন্দাবাদের ভূতের মতো চেপে বসে থাকে ।লেখার পরেই লেখকের সস্তি । কিন্তু স্বতঃস্ফুর্ত গদ্য না লিখে যদি অবজ্ঞা করা হয় তবে তাল কেটে যায় , সুর পালায় । লেখা আর হয় না । অবহেলার দগদগে ক্ষত নিয়ে পড়ে থাকে । বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়- এ ক্ষত তোমার সৃষ্টি । কী যণ্ত্রণা ! থাক , এমনই থাকুক নিরাপদ হবার পরের প্রথম অনিরাপদ অবহেলায় বিক্ষত লেখা ।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১২ দুপুর ২:০৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×