এক বার চট্টগ্রামে গুরু এসেছিলো, মুসলিম ইনিষ্টিটিউটে তখন সবে সেকেন্ড ইয়ারে উঠেছি, কি এক অবস্হা, গুরু এসেছে আর ক্লাশ করবো, মাথা খারাপ নাকি? দল বেধে গুরু গান দেখতে গেলাম, তখন গান পাগল ছিলাম বলতে এমনই পাগল যে গানের জন্ন নিজের মেট্রিক পরীক্ষা তো দিয়েছি দিয়েছি, পরের বছর টাকার বিনিময়ে একজনের মে্ট্রিক পরীক্ষা প্রক্সি দিয়েছি, কারণ তুম্বা কিনবো, টাকা লাগবে, আমাকে বলা হলো যদি ছেলেটার হয়ে মে্ট্রিক দাও তাহলে তুম্বা কেনার টাকা দেওয়া হবে, তুম্বা মানে একটি বাদ্য, আমি রাজী হলাম। এই গল্প আরেকদিন করবো। গুরুর কথায় ফিরে আসি। চট্টগ্রামে যতদিন ছিলাম ততদিন সেটা মনে হতো আমার নিজের, তাই ইনিষ্টিটিউটে টিকিট ছাড়া ঢুকে সোজা স্টেজে উঠে পড়লাম, তখন গান হচ্ছিলো যেটা সেটারই নিবেদন করছি, মডারেটর ভাইকে অনুরোধ করবো ডবল পোষ্টের জন্য শাস্তি দিবেন না প্লীজ, একটু ঈদের দিনে বন্ধুদের গান শোনাতে চাওয়ার মাঝে কোনো অপরাধ নেই বলে মনে করি। নিন, লিঙ্ক দেওয়া হলো আর যদি সম্ভব হয় সাবস্ক্রাইব রইলো.যা কিছু গান এই ঈদের দিনেই, কাল থেকে কিন্তু গান হবে না। তিন দিন ঢাকায় থাকবো। মা'কে দেখতে যেতে হবে। তাই হয়তো গান গাওয়া হবে না। তবে এসে এসে দেখে যাবো মোবাইলে। আমি সব কিছু ডেক্সটপ থেকে করি। যাক, গান শুনুন। ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২১ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




