রাষ্ট্র ও ধর্ম নিয়ে আপত্তিকর প্রচারণার অভিযোগে ১২ টি ব্ল¬গ ও ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার ‘বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম বা বিডি- সিএসআইআরটি।
বিডি- সিএসআইআরটি বরাতে জানা গেছে, আপত্তিকর প্রচারণার জন্য যে সব ফেসবুক পেজ এবং ব্লগগুলো বন্ধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে সোনার বাংলা, বাঁশের কেল্লা, ধর্ম করি।
‘বিডি- সিএসআইআরটি’- এর আহ্বায়ক এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) - এর ভাইস-চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদ জানিয়েছেন, সমাজ, রাজনীতি , আপত্তিকর বক্তব্য থাকায় এসব ব্লগ ও ওয়েবসাইটগুলো বন্ধের জন্য তাঁরা বিটিআরসি’র কাছে সুপারিশ করেছেন। আপত্তিকর ব্লগ ও ওয়েবসাইটের ক্ষেত্রে ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
গিয়াসউদ্দিন আহমদের ভাষ্য, ‘দেশের টেলিযোগাযোগ আইন অনুযায়ী আমরা সুপারিশ করেছি, কোন ধরনের রাজনৈতিক বিবেচনায় নয়।’ এক খবরে জানিয়েছে বাসস।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০১২ সালের ২৫ জানুয়ারি ‘বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম (বিডি- সিএসআইআরটি) গঠন করে।
বিটিআরসি’র ভাইস- চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের ‘বিডি- সিএসআইআরটি’ বিভিন্ন ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে এবং ক্ষেত্র বিশেষে টেলিকম অ্যাক্ট অনুসারে ব্যবস্থা গ্রহণ করে।
সূত্রঃ প্রথম আলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


