somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই ডালের চলমান বৃক্ষ খুঁড়ে একটি বহুরঙ্গি পাখির এলোমেলোয় বসবাস.....

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি বেদন এর অব্যর্থ নীল রেখাচিত্র দেখেছি অনুভবে ! সেখানে পড়ে আছে- মৃত পাখির ছড়ানো ছিটানো অসংখ্য ফেকাসে ডানা, সেখানে ভেসে আছে- পলকবিহীন ওলটপালট বহু চোখ জমে থাকা গুমট সমুদ্রের নিঃস্ব বুকে , সেখানটাকে মুড়িয়ে আছে- সময় অসময়ে বিভাজনে ব্যবহৃত অসংখ্য জং ধরা কন্টক ! এই আয়োজন হয় এভাবে অবলীলায় পালিত । এ তাদের কেড়ে নেয়ার ছল-ছুতায় সৃষ্ট পৃথিবী । তাই শুনে রাখো একটি ফেলে আসা কাহিনী....

যে কোন পাহাড়েরই ধ্বসে পড়া সেখানে নিশ্চিত ।
এভাবে বহু প্রতিনিয়ত সূর্য থেকে মুখ লুকাতে লুকাতে-
ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে সমুদ্রের আঁধার মায়ায় ।
তার উদ্দেশ হয়তো কোন মাসাকালি রাখে না
তাই এমন খবর বের হয় না- সেখানে খুন হয়েছে !
অতঃপর দুঃস্বপ্নে সেই জল পায় নোনায় স্পর্শকাতরতা-
নিঃশ্বাসের উষ্ণ ঘর্ষণে ঘূর্ণনের খেলায় ধ্বংস নেশা
ঢেউ পায় ক্রমাগত ফিরে আসার বিস্বাদময় শাস্তি ।

ভ্রান্তির বিবেচকগুলো শুধু হারিয়ে বেড়ায় অবশিষ্টের খোঁজে
অথচ ভুল কখনো বলেনি- আমায় আঁকড়ে ধরো বিশ্বাসে ।
কিন্তু এই যে খেলা- যা মানে না কোন মধ্যস্থতাকারী
ধোঁয়াশায় অভুক্ত আগ্রাসী তৃষ্ণা তাই ভ্রমে অবমাননায় লিপ্ত।

..............সময় সাজে একটি রং আছে- যা কখনো বদলায় না । আদিমতাচ্ছলে ক্রমাগত ধ্বংস করে যাওয়ার এক অমোঘ ওয়াদা আছে তার- ভূখণ্ড শেষ অবধি। শুধু এক জীবনে বহুরূপে দেখা যায় দুই ঢালের চলমান বৃক্ষগুলোকে । সময় অসময়ে তাদের ক্রমাগত রং বদলে যাওয়ার ক্ষমতাও বর্ণনাতীত । সেই দোষ হয়তো বৃক্ষদের নয় । তাদের দেহ খুঁড়ে সেখানে বাসা বেঁধে আছে বিবিধ রঙ ঢঙে সেজে একটি পাখি। যার কন্ঠ জুড়ে বসবাস জানা অজানা হাজারো সুরের- কখনো মধুরতায়, কখনো কর্কশে, কখনো এলোমেলোয় । আবার যে কোন ক্ষণে মরে গিয়েও বলতে চায়- আমি এখনো বেঁচে আছি । অতএব তুমি বৃক্ষ দাঁড়িয়ে থাকার ছন্দ পতনে এখনো নিয়মিত চিঠি পাবে !


ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×