
সময় যখন হারিয়ে যাওয়ার তখন এসেছিলে তুমি
উদ্বাস্তু করে দিলে সকল ভাবনায় শর্ত মেখে দিয়ে
হৃদয়ের বিস্তৃত মাঠে লেপ্টে গেলো তোমার সবুজ
গহীনে পথ হারিয়ে তোমার পদচিহ্ন অমলিন সূর্য
নিস্তব্ধ আঁধারের ঠিকানায় তুমি হলে পূর্ণিমার চাঁদ
তোমায় ভালবাসবো বলে একফোঁটা জল গড়িয়ে
হৃদয়ের সকল রূপ পবিত্র করে দিলো বেখেয়ালে
নিঃশ্বাসে পেলাম বুকে অকৃত্তিম সুখের পালাবদল
তোমার যত্নে হৃদয়ের ঋতুচক্র করেছে মনখারাপ
তোমার আগমনের ক্ষণে ক্ষণে দিশাহারা মেঘদল
একটি মানচিত্র আঁকা আছে খুব গোপনের গহীনে
ভালবাসার দোয়াতের স্পর্শে রঙিন হয় জেগে রয়
এই যে রেখাগুলো তোমার অনুভবে প্রতিটি আঁকা
যার জন্য দেহের এক পৃথিবীর সত্তা দখল হয়েছে
পবিত্র ছোঁয়ায় লিখে চলা তোমায় খেয়ালের শহর
যার প্রতি ধূলিকণায় রেখেছি তোমার যত কল্পনা
প্রিয় তুমি
অতঃপর আমাদের প্রেমের সমাধি কখনো দেখি নি
কারণ তোমার সমাধিতে এখনো আমি রোজ আসি
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



