somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কথাকথিকেথিকথন
আমার একটি দুঃখ আছে, নাম তার 'সুখ' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

হৃদয় আজ আকাশে হতে চায় এক উর্বশী বিহঙ্গ !

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সূর্য নিশিতে ছিলো আমার একগুচ্ছ ইচ্ছে
ফুল হয়ে খুশবু ছড়াবো সবার নিঃশ্বাসে ।
চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, ঘোরে ঘড়ির বিশ্রামহীন কাঁটা
হৃদয়ের ছোট্ট কুঁড়ে ঘরে অনুভবের কত রঙ্গ তামাশা !

কবিতা নিয়ে হয়তো গায় নি কেউ কোন গান, কবিতার জন্য হয়তো কেউ উৎসর্গ করে নি জীবন ।কিন্তু তুমি মনে করো যদি হৃদয়েরও জীবন আছে, তবে তুমি ভুল করছো কবি নামক এক ধরণের উর্বশী বিহঙ্গকে উপেক্ষা করে। যারা উৎসর্গ করছে তাদের হৃদয়ের জীবন শুধু কবিতার তরে, কবি রেখেছে তাদের আত্মার অন্তরিক্ষে। এই যে সম্পর্ক, এ এক অবিচ্ছেদ্য, অলৌকিক !

কত কবি কাটিয়েছে তাদের জীবন নিঃসঙ্গতায়, সকল স্নায়বিক সম্পর্ককে খামখেয়ালীপনা দেখিয়ে বেছে নিয়েছে স্বেচ্ছায় নির্বাসন । সত্য এই যে, তারা কখনো নিজেদের নিঃসঙ্গ করে নি, তারা কবিতার নিকট থেকে নিকটে গমন করেছিলো । সত্য প্রেমে মানুষ মৃত্যুকেও উপেক্ষা করে ঠিক তেমনি কবিদের প্রেম হয় কবিতার সাথে । বাস্তব পৃথিবী হয়ে যায় কল্পনা, এখানে সে যা ইচ্ছে তা করে বেড়ায় নির্দ্বিধায় । হয়তো সে খুনসুটি করছে কোন শব্দের সাথে কিংবা করছে সে কোন চরণের সাথে বেহুদা অভিমান ! পৃথিবীর কোন রাজা তার রাজ্য নিয়ে টিকে থাকার অদম্য মৌনবাসনা নিঃসঙ্কোচে কখনো বলে দিতে পারে নি । কিন্তু একজন কবি খুব সহজ শব্দে কঠিনভাবে বলে দিতে পারে, এই রাজ্য আমার, নো ওয়ান ক্যান টাচ মাই রেলম, নো ওয়ান উইল !

কবিরা বলে, কবিকে নয়, কবিতাকে ভালোবাসো । নিঃসঙ্গ কবিকে ভালোবেসে শুধু নিঃসঙ্গতাই যোগ হবে । কিন্তু কবিতাকে ভালোবেসে দেখো, তোমার নিঃসঙ্গতা ঘুঁচবে । জৈবিক স্রোতধারায় কবির চোখ হয়তো তোমাকে শুধু ধোঁকাই দেবে, কিন্তু মানস তরঙ্গে তার গভীরতায় তুমি হারিয়ে যাবে । মূলত বয়ে চলা জীবনের চোখে, 'কবিরা বদ্ধ উম্মাদ।' আর কবিদের চোখে, 'এসব জীবন শুধুই এক অনাকাঙ্খিত অপচয় !' জীবন বলে, 'ভালবেসে শুধু শুধু নিঃসঙ্গতা বাড়ে বৈকি, কখনো কমে না ।' কবিরা বলে, 'ভালোবেসে যাও, ভালোবাসা অমর, যেখানে আত্মার মৃত্যু নেই সেখানে ভালোবাসা মৃত্যু হয় কী করে ! ভালোবাসাতো আত্মারই পরিপূরক । ভালোবাসাই শুধু জড়ো করতে পারে একই রেখায় অজস্র হৃদয়। ভালোবাসা বিনে অন্যসব শুধুই চক্ষুদ্বয়ের তীক্ষ্ম বিভ্রান্ত ।' কবিরা চেনে শধু হৃদয়কে, দেখে শুধু হৃদয়কে । কবিদের ভাবতে পারো তুমি হৃদয়ের এক অদম্য সমার্থক ! যেখানে নিভে যায় সকল আলো, শুধু নেবে না কবিদের চোখ ।

কবিতার কাণ্ডারি হবো বলে কিছু স্বপ্ন নিয়ে এসেছি আমি তোমাদের এই গম্ভীর নগরীতে । অথচ হয়ে যায় সব মিথ্যে, কখনো যাই হারিয়ে তোমাদের তৃষ্ণার্ত দৃঢ় দৃষ্টির কাছে, দাও হারিয়ে আমায় তোমাদের অপ্রতিরোধ্য শব্দের খেলায়। অধরার এই জীবনে কবিতার হয়তো নেই কোন প্রয়োজন, অথবা এ শুধু সময়ের অসুস্থ অপচয় । তবুও আমি শব্দ কামড়ে থেকে যেতে চাই, তোমাদের সান্নিধ্যে, জীবনের চোখে নিঃসঙ্গ হয়ে, উন্মাদ হয়ে!



নিঃশর্ত উৎসর্গ ! সকল কবিতানুরাগীদের ।

ছবি- নেট কৃতজ্ঞতা ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩১
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×